সিলেটে সাড়ে ১২ টনের বেশি মেয়াদোত্তীর্ণ খেজুর জব্দ

আপডেট : ০৭ মে ২০১৯, ১৭:৩০

প্রথম রমজানে সিলেটের দক্ষিণ সুরমায় অভিযান চালিয়ে সাড়ে ১২টনের বেশি মেয়াদোত্তীর্ণ খেজুর জব্দ করেছে র‌্যাব-৯ ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। 

মঙ্গলবার বেলা তিনটার দিকে দক্ষিণ সুরমার মুক্তিযোদ্ধা চত্বরের পাশের ফল বাজারে অভিযান পরিচালনা করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯ ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের। এ সময় মেয়াদোত্তীর্ণ খেজুর রাখার দায়ে দক্ষিণ সুরমার ফল বাজারের তিনটি প্রতিষ্ঠানকে এক লাখ ৪০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

প্রতিষ্ঠান তিনটি হলো- বিসমিল্লাহ ট্রের্ডাস, হাজী হানিফ এন্টারপ্রাইজ ও আনিসা ফ্রুট এজেন্সি। অভিযানে উপস্থিত ছিলেন র‌্যাব-৯ এর এএসপি সত্যজিৎ কুমার ঘোষ ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. জাহাঙ্গীর আলম।

আরও পড়ুন: এসএসসি পাসের মিষ্টি কিনতে গিয়ে প্রাণ হারালো শিক্ষার্থী

র‌্যাব-৯ এর এএসপি সত্যজিৎ কুমার ঘোষ জানান, গোপন সূত্রে খবর পাই এইখানে খাবার অযোগ্য মেয়াদোত্তীর্ণ খেজুর মজুদ আছে। তাই আমরা এখানে অভিযান পরিচালনা করি। মেয়াদ উত্তীর্ণ খেজুর জব্দ এবং তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। অভিযান অব্যাহত থাকবে।

ইত্তেফাক/কেকে