বাংলা নববর্ষে ওবামার শুভেচ্ছা

আপডেট : ১২ এপ্রিল ২০১৩, ২২:৪৪
বাংলা নববর্ষে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার পক্ষে দেশটির পররাষ্ট্রমন্ত্রী জন কেরি সব বাংলা ভাষাভাষী মানুষকে শুভেচ্ছা জানিয়েছেন। শুভেচ্ছাবার্তায় জন কেরি বলেন, ‘বাংলা বছরের প্রথম দিন পয়লা বৈশাখ উদ্যাপন উপলক্ষে বিশ্বের সব বাংলা ভাষাভাষী মানুষকে আমি প্রেসিডেন্ট ওবামার পক্ষ থেকে উষ্ণ শুভেচ্ছা জানাচ্ছি। নতুন বছরে আমেরিকার জনগণ আপনাদের সুখ-সমৃদ্ধি কামনা করে। বিশ্বের বাঙালি সম্প্রদায় যখন পরিবার ও বন্ধুদের সাথে নববর্ষ উদ্যাপন করবে, সে সময় স্বতঃস্ফূর্ত বাঙালি-আমেরিকান অভিবাসী গোষ্ঠীও আপনাদের বিবিধ অর্জন উদ্যাপনের জন্য যোগ দেবে। নতুন বছরের শুরুতে আশাবাদ ও পারস্পরিক সম্প্রীতির চেতনায় আসুন আমরা সবাই বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সমৃদ্ধ সংস্কৃতি উদ্যাপন করি। শুভ নববর্ষ!’