দেশব্যাপী হরতাল ও জামায়াত-শিবিরের নৈরাজ্য এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিহত করার পাশাপাশি আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে আনুষ্ঠানিক প্রচারণায় নেমেছে জেলা আওয়ামী লীগ। বৃহস্পতিবার জেলা শহর মাইজদী থেকে নোয়াখালী-৪ আসন সদর-সুবর্নচরের এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরীর নেতৃত্বে সহস্রাধিক মটর সাইকেল নিয়ে প্রায় দুই হাজার নেতাকর্মী শোডাউন করেন। মিছিলে জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যক্ষ খায়রুল আনম সেলিম, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট সিহাব উদ্দিন শাহিন, শহর আওয়ামী লীগের সভাপতি আবদুর ওয়াদুদ পিন্টু ও সাধারণ সম্পাদক শহিদ উল্যা খান সোহেল প্রমুখ অংশগ্রহণ করেন। এমপি জানান, এ শোডাউন হরতাল ও জামায়াত-শিবিরের নৈরাজ্য প্রতিহত করার পাশাপাশি তার প্রথম নির্বাচনী প্রচারণার অংশ।
