নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে কলেজ ছাত্রের মর্মান্তিক মৃত্যু

আপডেট : ১৩ এপ্রিল ২০১৩, ২২:২৮
ট্রেনে কাটা পড়ে মর্মান্তিক মৃত্যুর শিকার হয়েছে জাহিদ হোসেন জাভেদ (১৭) নামে এক কলেজ ছাত্র। গতকাল শনিবার দুপুর দেড়টায় নরসিংদী রেলস্টেশনে প্লাটফরমের সামনে এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। সে নরসিংদী রেসিডেন্সিয়াল কলেজের একাদশ শ্রেণীর বিজ্ঞান প্রথম বর্ষের ছাত্র। তার মা জ্যোসনা বেগম জানান, শনিবার সকালে সে কলেজে যাবার সময় কলেজের মাসিক বেতন ও কিছু ফটোকপি করার কথা বলে মায়ের নিকট থেকে ৪২৫ টাকা নিয়ে বাড়ি থেকে বেরিয়ে আসে। পরে তার মা আর তার কোন খবর জানে না। বেলা দুইটায় মা ছাত্রদের মাধ্যমে জানতে পারে যে, জাভেদ ট্রেনে কাটা পড়ে মারা গেছে। খবর পেয়ে নরসিংদী রেলস্টেশনে গিয়ে জিআরপি পুলিশের কাছে ছেলের লাশ শনাক্ত করে কান্নায় ভেঙ্গে পড়েন।