রঙ্গরস

আপডেট : ০৭ মে ২০১৯, ১৯:২৭

পত্রিকার সম্পাদক লেখককে ফোন করে জানতে চাইলেন—স্যার আমাদের চেকটা কি পেয়েছেন?

: হ্যাঁ হ্যাঁ পেয়েছি তাও একবার নয় তিন তিনবার। ইনফ্যাক্ট ফোনও এটা নিয়ে দুটো পেলাম!

: স্যার ব্যাপারটা ঠিক বুঝলাম না...

: মানে হলো গিয়ে চেকটা আপনাদের কাছ থেকে একবার পেয়েছি আর ব্যাংক থেকে ফেরত পেয়েছি দুবার। আর আপনি ফোন করার একটু আগেই থানা থেকেও চেকের ব্যাপারে ফোন এসেছিল।