সম্প্রতি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তথ্য অধিদপ্তর। বিজ্ঞপ্তি অনুযায়ী ৮টি পদের ৪৮ জনকে নিয়োগ দেওয়া হবে। ইতোমধ্যে শুরু হয়েছে আবেদনের কার্যক্রম। যোগ্য ও আগ্রহীরা চাইলে উল্লিখিত পদগুলোতে আবেদন করতে পারেন। আবেদন করা যাবে আগামী ২৬ মে, ২০১৯ খ্রি. পর্যন্ত। আবেদনের আগে প্রকাশিত বিজ্ঞপ্তিটি এক বার ভালেভাবে দেখে নিতে পারেন। আবেদনের বিস্তারিত নিয়ে লিখেছেন এম হোসাইন
সম্প্রতি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তথ্য অধিদপ্তর। বিজ্ঞপ্তি অনুযায়ী, তথ্য অধিদপ্তরে রাজস্ব খাতে এ নিয়োগ দেওয়া হবে। এতে ৮টি পদের বিপরীতে ৪৮ জনকে নিয়োগ দেওয়া হবে। বিজ্ঞপ্তি অনুযায়ী, কেবল নির্ধারিত জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন।
ইনফরমেশন অ্যাসিস্ট্যান্ট
ইনফরমেশন অ্যাসিস্ট্যান্ট হিসেবে ১০ জনকে নিয়োগ দেওয়া হবে। আবেদনের জন্য প্রার্থীকে স্নাতক বা সমমানের পরীক্ষায় পাস হতে হবে। প্রার্থীকে মাইক্রোসফট ওয়ার্ড ও পাওয়ার পয়েন্ট সম্পর্কে অভিজ্ঞতা থাকতে হবে। পত্রপত্রিকায় ফিচার লেখার অভিজ্ঞতাসহ বাংলা থেকে ইংরেজি এবং ইংরেজি থেকে বাংলা অনুবাদ করার অভিজ্ঞতা থাকতে হবে। নিয়োগপ্রাপ্তদের ১২ হাজার ৫০০ থেকে ৩০ হাজার ২৩০ টাকা হারে বেতন-ভাতা দেওয়া হবে।
সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর
এই পদে ২ জনকে নিয়োগ দেওয়া হবে। এতে স্বীকৃত বোর্ড থেকে এইচএসসি বা সমমানের পরীক্ষায় পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। এ ছাড়া প্রার্থীর সাঁটলিপি লিখনের গতি প্রতি মিনিটে বাংলায় ৫০ এবং ইংরেজিতে ৮০ শব্দ থাকতে হবে। বাংলা ও ইংরেজি টাইপিংয়ে গতি প্রতি মিনিটে কমপক্ষে ২০ ও ২৫ শব্দ থাকতে হবে। এই পদে নিয়োগপ্রাপ্তদের ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা হারে বেতন-ভাতা দেওয়া হবে।
ফটোগ্রাফার
এই পদে চারজনকে নিয়োগ দেওয়া হবে। আবেদনের জন্য প্রার্থীকে স্নাতক বা সমমানের পরীক্ষায় পাস হতে হবে। প্রার্থীকে ডিজিটাল ফটোগ্রাফিতে ৬ মাসের কোর্স করা থাকতে হবে। ডিজিটাল ক্যামেরা ও কম্পিউটার সম্পর্কে বাস্তব অভিজ্ঞতাসম্পন্ন হতে হবে। বাংলা ও ইংরেজিতে ক্যাপশন লেখার যোগ্যতা থাকতে হবে। নিয়োগপ্রাপ্তদের ১২ হাজার ৫০০ থেকে ৩০ হাজার ২৩০ টাকা হারে বেতন-ভাতা দেওয়া হবে।
স্টোর অ্যাসিস্ট্যান্ট
এই পদে ১ জনকে নিয়োগ দেওয়া হবে। এতে স্বীকৃত বোর্ড থেকে বাণিজ্য বিভাগে এইচএসসি বা সমমানের পরীক্ষায় পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। এ ছাড়াও প্রার্থীকে মাইক্রোসফট ওয়ার্ড ও এক্সেল সম্পর্কে অভিজ্ঞতা থাকতে হবে। এই পদে নিয়োগপ্রাপ্তদের ৯ হাজার ৩০০ থেকে ২২ হাজার ৪৯০ টাকা হারে বেতন-ভাতা দেওয়া হবে।
অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
এই পদে ১০ জনকে নিয়োগ দেওয়া হবে। এইচএসসি বা সমমানের পরীক্ষায় পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। এ ছাড়া বাংলা ও ইংরেজি টাইপিংয়ে গতি প্রতি মিনিটে কমপক্ষে ২০ শব্দ থাকতে হবে। এই পদে নিয়োগপ্রাপ্তদের ৯ হাজার ৩০০ থেকে ২২ হাজার ৪৯০ টাকা হারে বেতন-ভাতা দেওয়া হবে।
পরিচ্ছন্নতাকর্মী
এই পদে ১ জনকে নিয়োগ দেওয়া হবে। এই পদে আবেদনের জন্য প্রার্থীকে অষ্টম শ্রেণি বা সমমানের পরীক্ষায় পাস হতে হবে। নিয়োগপ্রাপ্তদের ৮ হাজার ২৫০ থেকে ২০ হাজার ১০ টাকা হারে বেতন-ভাতা দেওয়া হবে।
অফিস সহায়ক
অফিস সহায়ক হিসেবে ১৭ জনকে নিয়োগ দেওয়া হবে। এই পদে আবেদনের জন্য প্রার্থীকে এসএসসি বা সমমানের পরীক্ষায় পাস হতে হবে। নিয়োগপ্রাপ্তদের ৮ হাজার ২৫০ থেকে ২০ হাজার ১০ টাকা হারে বেতন-ভাতা দেওয়া হবে।
সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর
এই পদে ৩ জনকে নিয়োগ দেওয়া হবে। এতে স্বীকৃত বোর্ড থেকে এইচএসসি বা সমমানের পরীক্ষায় পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। এ ছাড়া প্রার্থীর সাঁটলিপি লিখনের গতি প্রতি মিনিটে বাংলায় ৪৫ এবং ইংরেজিতে ৭০ শব্দ থাকতে হবে। বাংলা ও ইংরেজি টাইপিংয়ে গতি প্রতি মিনিটে কমপক্ষে ২০ ও ২৫ শব্দ থাকতে হবে। এই পদে নিয়োগপ্রাপ্তদের ১০ হাজার ২০০ থেকে ২৪ হাজার ৬৮০ টাকা হারে বেতন-ভাতা দেওয়া হবে।
বয়সসীমা
আবেদনকারীর বয়স ১ এপ্রিল ২০১৯ তারিখে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে মুক্তিযোদ্ধা ও প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়স ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য। এ ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য নয়।
আবেদন প্রক্রিয়া : উল্লিখিত পদে অনলাইনে আবেদন করতে হবে। এ জন্য প্রার্থীকে http:// pid.teletalk.com.bd ঠিকানায় প্রবেশ করে চাকরির ফরম পূরণ করে আবেদন করতে হবে। অনলাইনে নির্ভুলভাবে আবেদনপত্র সাবমিট করা হলে প্রার্থী ইউজার আইডিসহ ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি অ্যাপ্লিকেন্টস কপি পাবেন। ইউজার আইডি নম্বরটি ব্যবহার করে ৭২ ঘণ্টার মধ্যে টেলিটকের মাধ্যমে পরীক্ষা ফি এসএমএস করে পাঠাতে হবে।
