একজন বোকা লোক সব সময়ই প্রশংসা করার জন্য তার চাইতেও বড় একজন বোকাকে খুঁজে বের করেন। - নিকোলাস বুলি
যা কিছুর প্রশংসাই আমরা করি না কেন তা হয় নতুন নয়তো অসাধারণ। - ফ্রান্সিস বেকন
যারা আমাদের প্রশংসা করে আমরা তাদের সবাইকে পছন্দ করি, তবে আমরা যাদের প্রশংসা করি তাদের সবাইকে নয়। - ফুকো
কারো কাছে ক্ষমা চাইবার সময় কখনো কোনো অজুহাত দাঁড় করিও না। - কিম্বারলি জনসন
রাগের মাথায় কোনো পাথরকে আঘাত করা মানে নিজেকেই আহত করা। - কোরীয় প্রবাদ
