সেইফ আইটি সার্ভিসেস জাপানের ওকি প্রিন্টারের বাংলাদেশে একমাত্র পরিবেশক হিসেবে অনুমোদন লাভ করেছে। সে অনুযায়ী এখন থেকে সেইফ আইটি সার্ভিসেস ওকি ব্র্যান্ডের বিভিন্ন মডেলের ডট ম্যাট্রিক্স, মনো লেজার, কালার লেজার, পজ, লেবেল এবং মাল্টি-ফাংশন প্রিন্টারগুলো বাজারজাত করবে। সম্প্রতি এ উপলক্ষে রাজধানীর একটি রেস্টুরেন্টে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্টিফেন মরিস ডায়মন্ড, সেলস অ্যান্ড মার্কেটিং ডিরেক্টর, ওকি মিডল ইস্ট ইন্ডিয়া অ্যান্ড আফ্রিকা; রেজি ম্যাথহিউস, মার্কেটিং ম্যানেজার, ওকি মিডল ইস্ট ইন্ডিয়া অ্যান্ড আফ্রিকা এবং প্রদীপ কৈরী, প্রোডাক্ট ম্যানেজার (ওকি), সেইফ আইটি সার্ভিসেস লি.। অনুষ্ঠানে ওকি ব্র্যান্ডের বিভিন্ন মডেলের ডট ম্যাট্রিক্স, মনো লেজার, কালার লেজার, পজ, লেবেল এবং মাল্টিফাংশন প্রিন্টার সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন ওকি মিডল ইস্ট ইন্ডিয়া অ্যান্ড আফ্রিকা অঞ্চলের মার্কেটিং ম্যানেজার মি. রেজি ম্যাথহিউস। ওকি প্রিন্টার বিষয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন প্রদীপ কৈরী। দেশের বাজারে ওকি জনপ্রিয় হয়ে উঠবে বলে অনুষ্ঠানে আশাবাদ ব্যক্ত করেন অতিথিরা।
