পিসি’র গুরুত্বপূর্ণ তথ্য স্বয়ংক্রিয়ভাবে স্টোর করার সুবিধাসম্পন্ন একটি নেটওয়ার্ক স্টোরেজ বাজারে এনেছে কম্পিউটার সোর্স। ডি-লিংক ব্র্যান্ডের ডিএনএস-৩২৫ মডেলের এই ব্যাকআপ স্টোরেজ ডিভাইসে রয়েছে ২ বে-ড্রাইভ কেস। আর এর প্রতিটি কেস ২ টেরাবাইট পর্যন্ত ধারণ ক্ষমতাসম্পন্ন। অফিসে এই ডিভাইস ব্যবহার করে নেটওয়ার্কভুক্ত ২০-২৫ জন ব্যাক্তির ডেস্কটপ, ল্যাপটপ কিংবা স্মার্টফোনের যাবতীয় তথ্য সংরক্ষণ করা যায়। ফলে পিসি নষ্ট হলেও তথ্য থাকবে সুরক্ষিত। এতে আইপি ক্যামেরায় ধারণকৃত ছবিও সংরক্ষণ করা যায়। মূল্য ২৩,০০০ টাকা। ফোন :০১৯৩৩৩১৯৫৮৯।
