ক্লিন ব্র্যান্ডের

রিয়া সুপার ক্লিন

আপডেট : ১৫ এপ্রিল ২০১৩, ১৯:৫৬
ধবধবে উজ্জ্বল পরিষ্কারের প্রতিশ্রুতি নিয়ে বাজারে এলো রিয়া সুপার ক্লিন ব্র্র্যান্ডের বেশ কিছু নতুন পণ্য। নতুন আসা এ পণ্যগুলোর মধ্যে রয়েছে রিয়া সুপার ক্লিন হোয়াইট ডিটারজেন্ট পাউডার, লেমন ডিটারজেন্ট পাউডার, ডিশ ওয়াশ, টয়লেট ক্লিনার, রিয়া পারফিউম সাবান, লন্ড্রি সাবান, রিয়া পারফিউম পাউডার, আইসকুল পাউডার, প্রিকলি হিট পাউডার, ডিশওয়াশ বার ও রিয়া ডিসওয়াস পেস্ট। উল্লেখ্য ৩০ বছরের ব্যবসায়িক অভিজ্ঞতাসম্পন্ন রিফা কেমিক্যাল ইন্ডাস্ট্রিজে লিমিটেডের একটি পণ্য। এ কারণে প্রতিটি পণ্যের গুণগত মান নিশ্চত করার জন্য ব্যবহার করা হয়েছে অত্যাধুনিক প্রযুক্তির। আর ব্যবহার করা হয়েছে উন্নতমানের কাঁচামাল এবং উন্নত প্রযুক্তি, এর মূল কাঁচামাল তাদের নিজস্ব ফ্যাক্টরিতে উত্পাদন করে থাকে। নতুন পণ্য সর্ম্পকে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মো. মোশাররফ হোসেন বলেন, ‘আমরা প্রতিটি পণ্যের গুণগত মানের দিকে সব সময় সতর্কতার সাথে খেয়াল রাখি এবং ভোক্তার চাহিদা ও রুচিকে প্রাধান্য দিয়ে থাকি। আর প্রতিটি পণ্যে গুণগত মান নিশ্চিত করা হয়েছে উত্পাদনের শুরু থেকেই।’ গৃহস্থালি, অফিস এবং কলকারখানায় ব্যবহার উপযোগী এসব পণ্য এখন দেশের বিভিন্ন মেগাশপ ও নিকটস্থ দোকানে পাওয়া যাবে। বিস্তারিত জানতে যোগাযোগ :০২-৯৫৭২৩১৬, ০১৮৪৫৯৬৯৪৬২।