আবর্তন
গ্রীষ্মের গরমে স্বস্তি দিতে তরুণীদের জন্য ক্যাটিং, নেক লাইনে ভিন্নতায় তৈরি পোশাকী শুভ্রতার নতুন আউটফিট আনা হয়েছে আবর্তনের গ্রীষ্মের কালেকশনে। মেয়েদের এসব আউটফিটে থাকছে স্লিভলেস ফতুয়া, কামিজসহ হালকা ও বর্ণিল রঙের পোশাকের আয়োজন। বাচ্চাদের পোশাকের পাশাপাশি এসব থ্রি-পিস, ফতুয়া, পাঞ্জাবি পাওয়া যাবে এর সবগুলো শোরুমে।
ব্রাদার্স ফার্নিচার
বাংলা নববর্ষকে আরও বর্ণিল করে সাজিয়ে তুলতে প্রতি বছরের মতো এবারও বৈশাখী উত্সবে মেতে উঠেছে দেশের ঐতিহ্যবাহী অন্যতম সেরা ফার্নিচার প্রস্তুতকারী প্রতিষ্ঠান ব্রাদার্স ফার্নিচার। সম্প্রতি বারিধারার শো-রুমে পহেলা বৈশাখ উপলক্ষে নতুন বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করেন ব্রাদার্স ফার্নিচারের চেয়ারম্যান আলহাজ্ব হাবিবুর রহমান সরকার এবং ব্যবস্থাপনা পরিচালক মো. ইলিয়াস সরকার। অনুষ্ঠানে মার্কেটিং ডিরেক্টর মো. শরিফুজ্জামান সরকার, হেড অব মার্কেটিং একেএম মনির হোসেনসহ অন্যান্য অতিথি উপস্থিত ছিলেন। এই বৈশাখী অফারে রয়েছে ব্রার্দাসের ফার্নিচার কিনে নিশ্চিত উপহার এবং দেশজুড়ে সকল শোরুমে ফার্নিচারের উপর ৫% হতে ১৫% পর্যন্ত নগদ ছাড়। এ অফার ১৪ এপ্রিল থেকে ১৪ মে পর্যন্ত চলবে।
মেনজ ক্লাব
কিডজ ও তারুণ্যনির্ভর ডিজাইন আউটলাইন নিয়ে মেনজ ক্লাব এবার বন্দর নগরী খুলনায়। শিববাড়ি মোড়ে ফেরদৌস প্লাজাতে খোলা হয়েছে ১৮তম এই আউটলেটটি। আলোক জলমলে আভ্যন্তরীণ সাজসজ্জা আর বর্ণিল রঙের সম্মিলন এখানকার ব্র্যান্ডপ্রেমীদের দিবে নতুন অভিজ্ঞতা। এখানে থাকছে আট-দশ বছরের বাচ্চাদের চমত্কার পোশাক। পাশাপাশি দোকানে কিনতে আসা শিশুরা পাচ্ছে পুতুল বা বিবিধ খেলনার সামগ্রী। এ ছাড়াও মেনজ ক্লাবের এক্সিকিউটিভ আর ক্যাজুয়াল বিবিধ আউটফিট নজর কাড়বে ফ্যাশন সচেতন সকলেরই। ফিটফাট, ট্রেন্ডি বা ট্র্যাডিশনাল কিছুই বাদ যায়নি এই ওয়ারড্রব থেকে। ফ্যাশন অনুষঙ্গ হিসেবে ব্যবহূত জুতো, মানিব্যাগ, ব্রেসলেট, কাফলিন, টাইয়ের বিশাল কালেকশনও পেয়ে যাবেন এখানে। দেশসেরা ফ্যাশন ব্র্যান্ড মেনজ ক্লাব ঢাকা, সিলেট, চট্টগ্রামের পর তাদের সুবিশাল আউটলেটটি এবার দিলো খুলনায়!
লেজার ট্রিট
লেজার চিকিত্সা সেবা গ্রহণকারীদের জন্য সুখবর। বৈশাখ উপলক্ষে পুরো এপ্রিল মাস জুড়ে লেজার ট্রিট দিচ্ছে সকল সেবার উপর ১০% মূল্যছাড়। সুতরাং আপনার প্রয়োজনীয় লেজার ট্রিটমেন্ট গ্রহণের এটাই উপযুক্ত সময়। এ ছাড়াও এতদিন যারা ব্যয়বহুল ভেবে সর্বাধুনিক এই ট্রিটমেন্ট নিতে দ্বিধাবোধ করেছেন তারাও নির্ভাবনায় লেজারট্রিটে আসুন এই বৈশাখে । লেজার ট্রিটে যেসব লেজার ট্রিটমেন্টের ব্যবস্থা রয়েছে তা হলো—লেজার হেয়ার রিডাকশন (অবাঞ্চিত চুল অপসারণ), স্কিন টোনিং (বলিরেখা দুরীকরণ), পিগমেন্টেশন ডার্ক সার্কেল অ্যারাউন্ড আই (চোখের পাশের কালো দাগ দূর), লেজার ব্রাইট গ্লো (রং ফর্সা করা), ব্রেস্ট লিফটিং, বডি শেইপিং, লাইপোলাইসিস (মেদ অপসারণ) এবং অন্যান্য কসমেটিক সার্জারি। এসব সেবার উপরেই এই বৈশাখ জুড়ে থাকছে ১০% ছাড়। এখন অত্যন্ত সুলভে এসব সেবা আপনি পাচ্ছেন লেজার ট্রিটে। বিশেষ করে বডি শেপিং বা লাইপোলাইসিস, ফিলার বোটক্স এবং লেজার ব্রাইট গ্লো যা বর্তমানে খুবই জনপ্রিয় লেজার ট্রিটমেন্ট তাতেও আপনি পাচ্ছেন এই ছাড়। সুতরাং আর দেরি না করে আজই আসুন লেজার ট্রিটে। উল্লেখ্য লেজার ট্রিটমেন্টের এসব সেবা সম্পূর্ণ ননসার্জিক্যাল এবং ব্যথামুক্ত।
যোগাযোগ :বাড়ি-৩২ (লেভেল-৩), রোড-১১, ব্লক-জি, বনানী। ফোন :০১৭৫০০১০০২০।
