বি ফ অ্যা ন্ড বি ন চি লি
উপকরণ :তেল ২ টেবিল চামচ, লাল মরিচ গুঁড়া ২ চা চামচ, কিডনি বিন সিদ্ধ ২ কাপ, গরুর মাংস ফিলের মতো লম্বা করে কাটা ১ কাপ, টমেটো কুচি ১ কাপ, রসুন কুচি ১ টেবিল চামচ, পেঁয়াজ কুচি ৩ টেবিল চামচ, জিরা আস্ত আধা চা চামচ।
প্রণালি :মাংস কেটে ধুয়ে লবণ ও মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে রাখুন ৩০ মিনিট। ফ্রাইপ্যানে তেল দিয়ে মাংসগুলো ১০ মিনিট ফ্রাই করুন। এবার মাংসের মধ্যে জিরা, রসুন ও পেঁয়াজ দিয়ে ভেজে নরম করুন। কিডনি বিন ও টমেটো কুচি দিয়ে নেড়ে পানি দিন। কিছুক্ষণ রান্না করে পানি কমে এলে ভাতের সাথে পরিবেশন করুন।
চি কে ন টা কো
উপকরণ :ময়দা দেড় কাপ, সুজি আধা কাপ, লবণ পরিমাণমতো, মাখন ১ টেবিল চামচ।
প্রণালি :ময়দা, সুজি, লবণ ও মাখন পানি দিয়ে মেখে মথতে হবে এবং মথা শেষে ১ ঘণ্টা ঢেকে রাখতে হবে। খামির বের করে গোল রুটি ৬ ইঞ্চি ব্যাসে পাতলা করে বেলতে হবে। বেলে ডুবোতেলে ছেড়ে রুটি থাকতেই চিমটার সাহায্যে রুটি দুই ভাঁজ করে নিয়ে অল্প আঁচে ভেজে তুলতে হবে। তেল থেকে উঠিয়ে কিচেন টাওয়েল প্লেটে রেখে তার উপর টাকো রাখতে হবে তেল ঝরার জন্য। টাকোর মধ্যে ভুনা মাংস ও সালাদ দিয়ে পরিবেশন করতে হবে।
মা ং স ভু না র উ প ক র ণ
উপকরণ :হাড় ছাড়া মুরগির বুকের মাংস আধা কেজি, আদা বাটা আধা চা চামচ, রসুন বাটা আধা চা চামচ, মরিচ গুঁড়া ১ চা চামচ, পেঁয়াজ কুচি ২ কাপ, টমেটো সস এক কাপের চার ভাগের এক ভাগ, লেবুর রস ২ টেবিল চামচ, চিনি ১ চা চামচ, কাঁচা মরিচ কুচি ১ চা চামচ, ভেজিটেবল অয়েল ৪ টেবিল চামচ, লবণ পরিমাণমতো।
প্রণালি :মাংস চৌকো করে কেটে ১ টেবিল চামচ লেবুর রস, লবণ ও চিনি দিয়ে মাখিয়ে ২৫-৩০ মিনিট রাখতে হবে। কড়াইতে তেল গরম করে মাংস ২-৩ মিনিট ভাজতে হবে। আদা, রসুন, মরিচ কাটা দিয়ে আরও কিছুক্ষণ ভেজে পেঁয়াজ দিয়ে ভাজতে হবে। পেঁয়াজ নরম হয়ে এলে টমেটো সস, কাঁচামরিচ, লেবুর রস দিয়ে ভুনা ভুনা করে নামাতে হবে।
মে ক্সি কা ন রে ড
অ্যা ন্ড গ্রি ন সা ল সা
উপকরণ :লাল মরিচ ফালি করে বিচি ফেলে দিয়ে ১ ইঞ্চি করে কাটা ১ কাপ, সবুজ মরিচ ফালি করে বিচি ফেলে ১ ইঞ্চি করে কাটা আধা কাপ, লাল পেঁয়াজ কুচি বড় ১টা, ছোট ক্যাপসিকাম চৌকো করে কাটা ১টা, ক্যান ভুট্টা ১ কাপ, কিডনি বিন ১ কাপ, গ্রেড করা চিজ বা পনির ১ কাপ, টমেটো কুচি ১ কাপ, টমেটো সস আধা কাপ, টাবাসকো সস ৩ টেবিল চামচ, অলিভ অয়ের ৩ টেবিল চামচ, ধনে পাতা কুচি আধা কাপ, লেবুর রস আধা কাপ।
প্রণালি :ফ্রাইপ্যানে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিন। পেঁয়াজ নরম হয়ে গেলে উপরের সব উপকরণগুলো একে একে দিয়ে ৩ মিনিট নাড়াচাড়া করে নামিয়ে ফেলুন। এই সালসা নাচোওয়ের সাথে পরিবেশন করতে হবে।
না চো ও
উপকরণ :ভুট্টার আটা ২ কাপ, ময়দা আধা কাপ, পনির গুঁড়া ২০০ গ্রাম, কাঁচা মরিচ কুচি ১ টেবিল চামচ, লবণ পরিমাণমতো, মাখন ২৫ গ্রাম, কুসুম গরম পানি পরিমাণমতো।
প্রণালি :ভুট্টার আটা, ময়দা, পনির, কাঁচা মরিচ কুচি, লবণ, মাখন সব একসাথে মিশিয়ে পানি দিয়ে ভালো করে মথতে হবে। ৩০-৩৫ মিনিট ঢেকে রাখতে হবে। খামির বের করে পাতলা রুটি বেলে তিন কোনা করে কেটে ডুবোতেলে অল্প আঁচে হালকা বাদামি রং করে ভাজতে হবে।
