বাউফলের দু’টি স্কুল অনুকরণীয় মডেল

আপডেট : ১৫ এপ্রিল ২০১৩, ২১:২৯
শিশু শিক্ষার আলো ছড়াতে পটুয়াখালীর বাউফলে দু’টি প্রাইমারি স্কুল এখন অনুকরণীয় মডেলে পরিণত হয়েছে। বাউফল পৌর শহরের প্রাণকেন্দে গ্নে স্কুল দুটো গুটি কয়েক ছাত্র-ছাত্রী নিয়ে মক্তব হিসেবে আত্মপ্রকাশ করেছিল। তখন ঘর ছিল তালপাতা ও খড়কুটার ছাউনি। শিক্ষার্থীদের বসার জন্য ছিল হোগলাপাতার মাদুর। শিশুদের লেখার জন্য ব্যবহার হতো বাঁশের কঞ্চি, মাটির তৈরি পেন্সিল আর শিক্ষকদের জন্য ছিল ভাঙ্গা টেবিল-চেয়ার। ওই চিত্র এখন সম্পূর্ণ বদলে গেছে। খড়কুটোর চালাঘর এখন দোতলা-তিনতলা ভবনে উন্নিত হয়েছে। প্রতিনিয়ত দুটো স্কুলেই পাল্লা দিয়ে চলে প্রতিযোগিতা। গত ১০ বছরের বৃত্তি পরীক্ষার ফলাফলে দেখা যায় দু’টি স্কুলই জেলা-উপজেলায় মেধা-তালিকায় শীর্ষে থাকে। গত দশবছরের হিসাবে দেখা যায় বাউফল আদর্শ প্রাইমারি বিদ্যালয় একশ’টি বৃত্তি এবং দাশপাড়া মডেলও অনুরূপ সংখ্যক বৃত্তি পেয়েছে। গড়ে দু’টি স্কুল প্রতিবছর ১০/১২টি করে বৃত্তি পায়। যা সারা উপজেলার বৃত্তি সংখ্যার ৫০ ভাগ পেয়ে থাকে।