পার্বতীপুরে সড়ক দুর্ঘটনায় কৃষি ব্যাংক ম্যানেজারসহ দু’জন নিহত

আপডেট : ১৫ এপ্রিল ২০১৩, ২১:৩০
পার্বতীপুর সড়ক দুর্ঘটনায় দু’ব্যক্তি নিহত হয়েছে। জানা যায়, গত শনিবার সন্ধ্যা সাড়ে ৫টায় পার্বতীপুর কৃষি উন্নয়ন ব্যাংকের সাবেক ম্যানেজার মোঃ শরিফ উদ্দিন (৬৬) পার্বতীপুর থেকে চিরিরবন্দরে তার গ্রামের বাড়িতে মোটর সাইকেলযোগে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আরেকটি মোটর সাইকেল সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলে তিনি মারা যান। তিনি স্ত্রী, ২ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন। অপর এক সংবাদে জানা যায়, গত শুক্রবার রাতে বাবুপাড়া মহল্লায় সানরাইজ ক্লাবের সামনে ফুলবাড়ি থেকে পার্বতীপুরের দিকে আসা একটি পিকআপ সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলে ইয়াছিন আলী নামে এক ব্যক্তি মারা যায়। সে অত্র উপজেলার চণ্ডিপুর ইউনিয়নের জাহানাবাদ কালেখাপাড়া গ্রামের মৃত ছফর আলীর পুত্র।