নাসিরনগরে হাফেজ জয়নাল আবেদীন (৪৭) নামের এক মাদ্রাসা শিক্ষককে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করেছে। ঘটনাটি ঘটেছে রবিবার উপজেলার ধরমন্ডল ইউনিয়নের ধরমন্ডল গ্রামে। পুলিশ শিক্ষকের লাশ উদ্ধার করেছে।
পুলিশ ও গ্রামবাসী সূত্র জানায়, উপজেলার ধরমন্ডল গ্রামের কাজীর গোষ্ঠী ও মাইজ বাড়ির লোকজনের মধ্যে বাড়ির রাস্তা নিয়ে বিরোধ চলে আসছিল। কাজীর বাড়ির লোকজন কয়েকদিন পূর্বে পায়ে চলাচলের রাস্তা বন্ধ করে দেয়। ঘটনার দিন স্থানীয় সাবেক মেম্বার নুরুল হক ও সাবেক গ্রাম সরকার সফিক মিয়া ঘটনাটি আপস করার জন্য উভয়পক্ষের চলাচলে কোন প্রতিবন্ধকতা সৃষ্টি হবে না মর্মে সিদ্ধান্ত হলে বিকালে শাহবাজপুর হাফিজিয়া মাদ্রাসার সিনিয়র শিক্ষক হাফেজ জয়নাল আবেদীন বাড়ি থেকে কাজী বাড়ির দক্ষিণ পাশের রাস্তা দিয়ে ধরমন্ডল বাজারে যাওয়ার সময় পূর্বে থেকে ওেপতে থাকা সময় কাজীর বাড়ির লোকজন তাকে ধরে ধারালো অস্ত্র দিয়ে পেটে আঘাত করে রাস্তার পার্শ্ববর্তী খালে ফেলে দেয়। ঘটনাস্থলেই জয়নাল আবেদীন মারা যায়। পুলিশ খরব পেয়ে রাতেই লাশ উদ্ধার করে সোমবার সকালে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। এ ব্যাপারে নাসিরনগর থানায় মামলা দায়ের করেছে।
