কটিয়াদী উপজেলার করগাঁও-নিকলী সড়কের কটিয়াদী-নিকলী সীমান্তবর্তী পৈতন্য নামক স্থান থেকে রবিবার পুলিশ শামীম মিয়া (২৬) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে।
পুলিশ জানায়, উক্ত সড়কে নিকলী উপজেলার পাড়াবাজিতপুর গ্রামের শামীম মিয়াকে কে বা কারা ছুরিকাঘাতে হত্যা করে তার ব্যবহূত মোটর সাইকেলটি নিয়ে যায়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ মর্গে প্রেরণ করেছে। এ ব্যাপারে নিহতের স্ত্রী অজ্ঞাত কয়েকজনকে আসামি করে থানায় মামলা দায়ের করেছে।
