বাংলাদেশ গেমস

ক্রিকেট শুরু ২১ এপ্রিল

আপডেট : ১৫ এপ্রিল ২০১৩, ২১:৪০
বাংলাদেশ গেমসে ক্রিকেট অভিষেক হতে যাচ্ছে এবার। ২০ এপ্রিল থেকে শুরু হওয়া এই গেমসে আটটি দল অংশ নিচ্ছে। টি-টোয়েন্টি ভিত্তিক এই টুর্নামেন্টে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) টুর্নামেন্ট কমিটির অধীনে খেলা সাতটি বিভাগীয় দল ও ঢাকা মেট্টো নকআউট ভিত্তিতে খেলবে। প্রথমবারের মত সংযোজন হওয়া এই ক্রিকেট টুর্নামেন্টের সবগুলো খেলা অনুষ্ঠিত হবে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে। ২০ এপ্রিল গেমসের উদ্বোধন হলেও পরদিন থেকে ক্রিকেট শুরু হবে। প্রথমদিন খুলনা ও বরিশাল এবং ঢাকা ও রংপুর মুখোমুখি হবে। ক্রিকেটের ফাইনাল অনুষ্ঠিত হবে ২৬ এপ্রিল। বাংলাদেশ গেমসে ক্রিকেটে অংশ নেয়া দলগুলো ঢাকা মেট্রো: আরাফাত সানি, মোহাম্মদ ইলিয়াস সানি, তারেক আজিজ, আসিফ আহমেদ, সগির হোসেন, আরমান হোসেন, মার্শাল আইয়্যুব, শামসুর রহমান, মো. শরিফ উল্লাহ, তাসামুল হক, তালহা জুবায়ের, আল-আমীন, মেহরাব হোসেন। ঢাকা বিভাগ: নাদিফ চৌধুরী, রনি তালুকদার, মোশাররফ হোসেন, আব্দুল মজিদ, নুরুল হাসান, নাজমুল হোসেন মিলন, রকিবুল হাসান, সৈকত আলী, মো. শহীদ, মোহাম্মদ শরীফ, শুভাগত হোম, দেওয়ান সাব্বির, নাজমুল হোসেন অপু, আশিকুল ইসলাম। রাজশাহী বিভাগ: দেলোয়ার হোসেন, ফরহাদ রেজা, মুক্তার আলী, মাইশাকুর রহমান, মিজানুর রহমান, জুনায়েদ সিদ্দিক, সাব্বির রহমান, ফরহাদ হোসেন, হামিদুল ইসলাম, শফিউল ইসলাম, সাকলাইন সজিব, সানজামুল ইসলাম, জুবায়ের আহমেদ, তাইজুল ইসলাম। চট্টগ্রাম বিভাগ: নাফিস ইকবাল, আফতাব আহমেদ, ইকবাল হোসেন, কাজী কামরুল ইসলাম, ফয়সাল হোসেন ডিকেন্স, মাহবুবুল করিম, মো. জসিম উদ্দিন, নূর হোসেন, মো. ইউনুস, নাজিমউদ্দিন, সাদিদ হোসেন খান, ইয়াসির আরাফাত, মনোয়ার হোসেন, রেজাউল করিম রাজিব। সিলেট বিভাগ: অলক কাপালী, ইজাজ আহমেদ, গোলাম মাবুদ, ইমতিয়াজ হোসেন, রাজিন সালেহ, নাসুম আহমেদ, শাকের আহমেদ, নাবিল সামাদ, রুম্মন আহমেদ, তাপস বৈশ্য, সায়েম আলম, জয়নুল ইসলাম, আবু জায়ের রাহি, মেহেদী মাহবুব চৌধুরী। খুলনা বিভাগ: আব্দুর রাজ্জাক, আল-আমীন হোসেন, ডলার মাহমুদ, ইমরুল কায়েস, মো. মিথুন, মুরাদ খান, নিজামউদ্দিন, নাজমুস সাদাত, তুষার ইমরান, তাপস ঘোষ, জিয়াউর রহমান, মোসাদ্দেক রাহি, জোবায়দুর রহমান জিকো, মাশরাফি বিন মুর্তজা। বরিশাল বিভাগ: ইফতেখার নাঈম, কামরুল ইসলাম রাব্বি, ফজলে রাব্বি, মনির হোসেন, মো. নুরুজ্জামান, তৌহিদুল ইসলাম রাসেল, সালমান হোসেন, মহিউদ্দিন বেলাল, নাসির উদ্দিন ফারুক, সৈয়দ রাসেল, শাফাক আল জাবির, জাকারিয়া মাসুদ, ফরিদউদ্দিন মাসুদ, আরাফাত সালাউদ্দিন। রংপুর বিভাগ: মো. সোহরাওয়ার্দী, আলাউদ্দিন বাবু, ধীমান ঘোষ, ফেরদৌস আহমেদ, লিটন কুমার দাস, আরিফুল হক, মাহমুদুল হাসান, নাঈম ইসলাম, মনিরউদ্দিন মাসুদ, তানভির হায়দার খান, জাহিদ জাভেদ, সায়মন আহমেদ, শুভাশিস রয়, তারিক আহমেদ।