সংবাদ সংক্ষেপ

আপডেট : ১৫ এপ্রিল ২০১৩, ২১:৪৫
মোরেলগঞ্জে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার বাড়িতে ডাকাতি মোরেলগঞ্জ (বাগেরহাট) সংবাদদাতা\ বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার দৈবজ্ঞহাটী ইউনিয়নের জোকা গ্রামে শনিবার গভীর রাতে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা জয়নাল আবেদিনের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। ডাকাতদল নগদ অর্থ স্বর্ণালংকার ও অন্যান্য মালামালসহ ১৫ লক্ষাধিক টাকার মালামাল লুটে নেয়। এনিয়ে তিনদিনের ব্যবধানে একই গ্রামে দুটি ডাকাতি সংঘটিত হল। এর আগে একই গ্রামের ওষুধ ব্যবসায়ী অজিয়ার রহমানের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়। মনোহরদীতে কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদের পরিচিতি সভা মনোহরদী সংবাদদাতা \ সম্প্রতি উপজেলা অডিটরিয়ামে মনোহরদী উপজেলায় ২য় ও ৩য় শ্রেণির সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদ কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। গত একমাস আগে ১৯ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠিত হয়। ওই কমিটির সভাপতি নির্বাচিত হন ইউনিয়ন সমবায় কর্মকর্তা মোঃ আলাউদ্দিন মোল্লা, সাধারণ সম্পাদক নির্বাচিত হন ফার্মাসিস্ট সুশীল চন্দ্র সরকার। সাংগঠকি সম্পাদক হন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের অফিস সহকারী শফিকুল ইসলাম, পরিচিতি সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কমকর্তা মোঃ গোলাম মোস্তফা। বেগমগঞ্জে বিদেশ গমনেচ্ছু যুবককে গলা টিপে হত্যা চৌমুহনী(নোয়াখালী)সংবাদদাতা\ রবিবার সকালে বেগমগঞ্জ উপজেলাধীন কালিকাপুরের গরীব যুবক মো. সেলিম (২০) বিদেশে যাবার জন্য জমি বিক্রি করে টাকা নিয়ে ঢাকার উদ্যেশ্যে বাড়ি থেকে বের হবার পর সন্ত্রাসীরা তাকে ঘিরে ধরে টাকা ছিনিয়ে নেয়। যুবকটি সন্ত্রাসীদেরকে চিনতে পেরেছে বললে সন্ত্রাসীরা তাকে গলা টিপে হত্যা করে। থানার তদন্তকারী কর্মকর্তা জানান, ময়নাতদন্তের রিপোর্টের পর প্রকৃত ঘটনা পাওয়া গেলে পরবর্তী কার্যক্রম নেয়া হবে। নড়াইলে চারদিনব্যাপী বর্ষবরণ উত্সব নড়াইলে চারদিনব্যাপী বর্ষবরণ উত্সব শুরু হয়েছে রবিবার সকালে। উত্সবের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ জহুরুল হক। উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসনক (সার্বিক) হাওলাদার মোঃ রকিবুল বারী, জেলা পরিষদের প্রশাসক এডভোকেট সুবাস চন্দ্র বোস, বর্ষবরণ উদযাপন পর্ষদের সভাপতি প্রফেসর মুন্সী হাফিজুর রহমানসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন উপস্থিত ছিলেন। সেনবাগের একটি বাড়িতে ডাকাতি সেনবাগ সংবাদদাতা \ নোয়াখালীর সেনবাগ উপজেলার বীজবাগ ইউনিয়নের কাজিরখিল গ্রামের মান্নান মিয়ার বাড়িতে গত রবিবার গভীররাতে এক দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। এ সময় সশস্ত্র ডাকাতরা বসতঘরের দরজা ভেঙ্গে ভিতরে ঢুকে অস্ত্রের মুখে ঘরের সবাইকে বেঁধে ৮ ভরি স্বর্ণালংকার, নগদ ৩০ হাজার টাকা ও মূল্যবান মালামালসহ প্রায় ৫ লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এসময় ডাকাতদের চুরিকাঘাতে মান্নান মিয়ার দুই ছেলে সাইফুল ইসলাম (৩৮) ও মোয়াজ্জেম (২৭) আহত হয়। তাদেরকে স্থানীয়ভাবে চিকিত্সা দেয়া হয়েছে। ফেনীতে সৃজনশীল পদ্ধতি বাতিলের দাবিতে বিক্ষোভ পরশুরাম সংবাদদাতা \ ফেনীতে ষষ্ঠ, সপ্তম ও নবম শ্রেণীর গণিত ও উচ্চতর গণিতে সৃজনশীল পদ্ধতি বাতিলের দাবিতে সোমবার দুপুরে ফেনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীরা বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি পেশ করেন। সোমবার দুপুরে ফেনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীরা বিক্ষোভ মিছিল সহকারে ফেনী জেলা প্রশাসক মোঃ হুমায়ুন কবীর খোন্দকারের কাছে গিয়ে ৬ষ্ঠ, সপ্তম ও নবম শ্রেণীর গণিত ও উচ্চতর গণিতে সৃজনশীল পদ্ধতি বাতিলের দাবীতে স্মারকলিপি পেশ করেন। ইসলামপুরে উন্নয়নমূলক কর্মকাণ্ডের ওপর আলোচনা ইসলামপুর (জামালপুর) সংবাদদাতা \ ইসলামপুর উপজেলার সদর ইউনিয়নের কাচিহারা গ্রামে শনিবার দুপুরে এলাকার উন্নয়মূলক কর্মকাণ্ডের উপর এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি হাসেন আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জামালপুর-২ (ইসলামপুর) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব ফরিদুল হক খান দুলাল। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আ. বারী মণ্ডল। গৌরীপুরে চাঁদেরহাটের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন গৌরীপুর (ময়মনসিংহ) সংবাদদাতা \ ময়মনসিংহের গৌরীপুরে জাতীয় শিশু-কিশোর সংগঠন চাঁদেরহাট গৌরীপুর অগ্রদূত শাখার ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. ক্যাপ্টেন (অব.) মজিবুর রহমান ফকির এমপি প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। বর্ণাঢ্য র্যালিটি চাঁদেরহাট অঙ্গন থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ হারুন পার্কে এসে শেষ হয়। হোমনা খাদিজা মেমোরিয়াল গার্লস স্কুলে পুরস্কার বিতরণ হোমনা সংবাদদাতা\ হোমনা খাদিজা মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠান গতকাল সোমবার বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। প্রধান শিক্ষক মো. নজরুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের প্রধান পৃষ্ঠপোষক ও বিএনপি স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী এমকে আনোয়ার এমপি। বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি মো. মাহফুজুল ইসলাম মাস্টার, সাবেক প্রধান শিক্ষক এ্যাড. আজিজুর রহমান মোল্লা প্রমুখ। জীবননগরে অগ্নিকাণ্ডে তিনটি বসতবাড়ি ভস্মীভূত জীবননগর সংবাদদাতা\ গত রবিবার চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা শহরতলীর লক্ষ্মীপুরে ভয়াবহ এক অগ্নিকাণ্ডে ৩টি পরিবারের বসতবাড়ি ভস্মীভূত হয়েছে। আগুনের লেলিহান শিখায় মাফিয়া খাতুন (৬৫) নামের এক বৃদ্ধা আহত ও একটি গরু পুড়ে ছাই হয়ে গেছে। খবর পেয়ে কোটচাঁদপুর থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। রান্নাঘর হতে আগুনের সূত্রপাত বলে ফায়ার সার্ভিসের কর্মকর্তা জানিয়েছেন। আগুনে মৃত শামসুল হক মুন্সীর স্ত্রী আয়েশা খাতুন, নাসির উদ্দিন ও আব্দুল হামিদের ছেলে শাহ্ আলমের বসতবাড়ি পুড়ে সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়েছে। কুলাউড়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু কুলাউড়া সংবাদাতা\ গত রবিবার কুলাউড়ায় বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। নিহতের নাম নিয়াজ আলী (৪০)। সে শহরতলীর বেহালা গ্রামের অধিবাসী। জানা যায়, নিয়াজ রবিবার সকালে হাকালুকি হাওরে ধান কাটতে যায়। ঐ সময় বিনা মেঘে বজ্রপাতের ঘটনাটি ঘটে। মধুখালীতে প্রজ্ঞা সাহিত্য সংকলনের মোড়ক উন্মোচন মধুখালী (ফরিদপুর) সংবাদদাতা \ গত রবিবার সন্ধ্যায় মধুখালীতে বৈশাখী মেলা প্রাঙ্গণে ‘প্রজ্ঞা কিশোর সাহিত্যগোষ্ঠীর’ পক্ষ থেকে মাসিক সাহিত্য সংকলন ‘মাসিক প্রজ্ঞা’ সাহিত্য সংকলনটির প্রথম প্রকাশের মোড়ক উন্মোচন ও শুভ উদ্বোধন করা হয়। মোড়ক উন্মোচন করেন সরকারি আইনউদ্দিন কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আলাউদ্দিন মোল্লা। কিশোর সাহিত্যগোষ্ঠীর সভাপতি মো. নজরুল ইসলাম দুখুর সভাপতিত্বে মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অতিথি ছিলেন বৈশাখী মেলা উদযাপন কমিটির সভাপতি মির্জা মনিরুজ্জামান বাচ্চু, সাধারণ সম্পাদক মো. আবুল কাশেম আবুল, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাঈদ মিয়া প্রমুখ। নন্দীগ্রামে ইউএনও’র বাসা থেকে মোটরসাইকেল চুরি নন্দীগ্রাম (বগুড়া) সংবাদদাতা \ বগুড়ার নন্দীগ্রামে ইউএনও’র বাসা থেকে মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। জানা যায়, গত ১৩ এপ্রিল গভীর রাতে দুর্বৃত্তরা উপজেলা নির্বাহী অফিসার আসিব আহসানের বাসার গেটের লক ভেঙ্গে ভিতরে প্রবেশ করে। এরপর দুর্বৃত্তরা ইউএনও আসিব আহসানের পিতার ব্যবহূত মোটরসাইকেলটি চুরি করে নিয়ে যায়। নাঙ্গলকোটে হাফেজদের পাগড়ি প্রদান নাঙ্গলকোট (কুমিল্লা) সংবাদদাতা\ নাঙ্গলকোট উপজেলার অলিপুর মোহাম্মদীয়া সুফিয়া নূরিয়া হাফেজিয়া মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে ওয়াজ ও দোয়ার মাহফিল শনিবার রাতে মাদ্রাসা ময়দানে অনুষ্ঠিত হয়। আলহাজ্ব মাওলানা সফিকুর রহমানের সভাপতিত্বে মাহফিলে বয়ান করেন আলহাজ্ব হাফেজ নজরুল ইসলাম (রামপুর), তিলিপ দরবার শরীফের পীর শাহ সুফী মাওলানা রুহুল আমিন, সুপার মাওলানা আবদুল মতিন, হাফেজ মাঈন উদ্দিন প্রমুখ। মাহফিলে মাদ্রাসার ১০ জন হাফেজ ছাত্রকে পাগড়ি পরানো হয়। আমতলীতে সড়ক দুর্ঘটনায় দুই বন্ধু নিহত আমতলী (বরগুনা) সংবাদদাতা \ আমতলী- কলাপাড়া সড়কের বান্দরা নামক স্থানে রবিবার বিকেল ৫টায় মটর সাইকেল দুর্ঘটনায় দুই বন্ধু ফেরদৌস (১৫) ও মিরাজ (১৬) নিহত হয়েছে। পহেলা বৈশাখ উপলক্ষে দুই বন্ধু মোটর সাইকেলে আনন্দ ভ্রমণে বেরিয়ে সড়ক দুর্ঘটনার কবলে পরে নিহত হন। তাদের বাড়ি তারিকাটা ও ধানখালী গ্রামে। হালুয়াঘাটে বিএনপি নেতা গ্রেফতার ফুলপুর(ময়মনসিংহ) সংবাদদাতা\ রবিবার দুপুরে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলা বিএনপির একাংশের (আজগর গ্রুপ) যুগ্ম সম্পাদক কাজী ফরিদ আহমেদ পলাশকে (৪৫) পুলিশ গ্রেফতার করেছে। পুলিশ জানায়, হরতালের সময় নাশকতা ও গাড়ি ভাংচুরের মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। সিরাজগঞ্জে গুলিসহ ২টি বিদেশি পিস্তল উদ্ধার সিরাজগঞ্জ প্রতিনিধি\ সিরাজগঞ্জে মহাসড়কে চলাচলকৃত কোচ তল্লাশি করে র্যাব সদস্যরা ২টি বিদেশি পিস্তল, ৪টি ম্যাগজিন ও ৬ রাউন্ড তাজা গুলি উদ্ধার করেছে। সিরাজগঞ্জ র্যাব-১২’র স্পেশাল কোম্পানি কমান্ডার এএসপি অশোক কুমার পাল জানান, রবিবার ভোর সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড় গোলচত্বরে চাঁপাইনবাবগঞ্জ হতে ঢাকাগামী যাত্রীবাহী আরপি চ্যালেঞ্জার্স (ঢাকা মেট্রো ব-১৪-৬১৫৭) কোচ তল্লাশিকালে গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড় থানায় জিডি করা হয়েছে। সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত সাতক্ষীরা প্রতিনিধি \ সাতক্ষীরায় রবিবার সকালে সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত হয়েছে। নিহতের নাম চিত্তরঞ্জন সাহা (৫৫)। তিনি শহরের সুলতানপুর সাহাপাড়ার মৃত হারাধন সাহার ছেলে। সাতক্ষীরা সদর ওসি আমানউল্লাহ জানান, চিত্তরঞ্জন সাহা সাইকেলযোগে শহরের সুলতানপুর বড় বাজারে যাওয়ার পথে পথিমধ্যে শহীদ আবদুর রাজ্জাক পার্কের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বাস তাকে সজোরে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। হাসপাতালে ভর্তি করলে চিকিত্সাধীন অবস্থায় তিনি মারা যান। নেত্রকোনায় বজ্রপাতে শিশু নিহত নেত্রকোনা প্রতিনিধি\ নেত্রকোনার কলমাকান্দা উপজেলার সিধলী চরপাড়া গ্রামে বজ পাতে গত শনিবার দপুরে এক শিশু নিহত এবং ২জন আহত হয়। নিহত শিশুটি হচ্ছে জাহাঙ্গীর আলমের শিশু পুত্র সোহেল মিয়া। আহতরা হচ্ছে নূরজাহান (২৫) এবং মনফর আলী (৭১)। জানা গেছে, গত শনিবার দুপুরে অকস্মাত্ ঝড়ো বাতাস শুরু হয় এবং বজ পাতের ঘটনা ঘটে। এই সময় সোহেল ও অন্যরা ঘরের বাইরে ছিল। রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত রাজবাড়ী প্রতিনিধি \ রাজবাড়ী-কুষ্টিয়া সড়কের জেলা শহরের সুইমিংপুল এলাকায় সড়ক দুর্ঘটনায় ১জন নিহত এবং ২জন আহত হয়েছে। আহতদের রাজবাড়ী ও ফরিদপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের নাম জিল্লু (২৫)। তার পিতার নাম আতর আলী। বাড়ি রাজবাড়ী জেলা সদরের গোবিন্দপুর গ্রামে। এ ঘটনায় সোমবার সকালে রাজবাড়ী থানায় একটি মামলা দায়ের হয়েছে। রাজবাড়ী থানা-পুলিশের সদস্যরা জানিয়েছেন, রবিবার রাত ৮টার দিকে জেলা শহরের সুইমিংপুল এলাকায় একটি মোটর সাইকেলের সাথে দ্রুতগতির ট্রাকের সংঘর্ষ হয়। সংঘর্ষে তিনজন মোটর সাইকেল আরোহী আহত হয়। আহতেদের রাজবাড়ী হাসপাতালে ভর্তি করা হয়। রাজীবপুরে ব্যতিক্রমী বিজ্ঞানমেলা রাজীবপুর (কুড়িগ্রাম) সংবাদদাতা \ বৈশাখী উত্সবের দিনে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীদের সংগঠন ব্যতিক্রমধর্মী এক মেলার আয়োজন করে কুড়িগ্রামের রাজীবপুরে। স্কুল-কলেজের শিক্ষার্থী ও সাধারণ মানুষের মাঝে বিজ্ঞানের অবদান তুলে ধরার জন্য এই বিজ্ঞান মেলার আয়োজন করা হয়। উপজেলা শিশুপার্কে অনুষ্ঠিত ওই বিজ্ঞান মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজীবপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আকবর হোসেন হিরো। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল লতিফ খান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও স্থানীয় আ’লীগ সভাপতি আব্দুল হাই সরকার প্রমুখ। সারিয়াকান্দিতে সাহিত্য ও বৈশাখী মেলার উদ্বোধন সারিয়াকান্দি (বগুড়া )সংবাদদাতা\ গত রবিবার সারিয়াকান্দি হার্ড পয়েন্টে পুন্ড্রবর্ধন সাহিত্য কল্যাণ বগুড়ার আয়োজনে ৬ দিনব্যাপী সাহিত্য ও বৈশাখী মেলা শুরু হয়। মেলা উদ্বোধন করেন সংসদ সদস্য আব্দুল মান্নান । পুন্ড্রবর্ধন সাহিত্য কল্যাণ বগুড়ার উপদেষ্টা সাইফুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিসেস সাহাদারা মান্নান, উপজেলা আওয়ামী লীগ নেতা মমতাজুর রহমান, পুন্ড্রবর্ধন সাহিত্য কল্যাণ বগুড়ার সভাপতি এ্যাডঃ জাকিউল আলম সোহেল প্রমুখ । যমুনায় ডুবে সারিয়াকান্দিতে ব্যবসায়ীর মৃত্যু সারিয়াকান্দি(বগুড়া)সংবাদদাতা\বগুড়ার সারিয়াকান্দির দিঘলকান্দি প্রেম যমুনার ঘাটে (সারিয়াকান্দি হার্ড পয়েন্ট) রবিবার বিকেল ৩টায় নববর্ষ উদযাপন করতে এসে নদীতে সাঁতার কাটতে নেমে বগুড়ার সদর উপজেলার মাটিডালি এলাকার ওয়ালিউল ইসলাম (২১) নামে এক কাঠ ব্যবসায়ী পানিতে ডুবে মারা গেছে । তিনি বগুড়া সদর উপজেলার মাটিডালি এলাকার আবু বক্কর সিদ্দিকের ছেলে । সিরাজদিখানে অজ্ঞাত যুবতীর লাশ উদ্ধার সিরাজদিখান (মুন্সীগঞ্জ) সংবাদদাতা\ সিরাজদিখান উপজেলার বালুচর ইউনিয়নের কয়রাখোলা গ্রাম থেকে অজ্ঞাত এক যুবতীর লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায়, রবিবার সকালে স্থানীয় লোকজন গাছের সাথে এক যুবতীর লাশ ঝুলতে দেখে থানায় খবর দেয়। সিরাজদিখান থানার ওসি (তদন্ত) মেহেদী হাসান জানান, অজ্ঞাত লাশের (যুবতীর) আনুমানিক বয়স ২৫ বছর। পুলিশ লাশ ময়না তদন্তের জন্য মুন্সীগঞ্জ মর্গে প্রেরণ করেছে। এ ব্যাপারে সিরাজদিখান থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। তালায় ইউনিয়ন আওয়ামী লীগের কমিটি গঠন তালা (সাতক্ষীরা) সংবাদদাতা\ দীর্ঘ ১০ বছর পর সাতক্ষীরার তালা উপজেলার জালালপুর ইউনিয়ন আ’লীগের ত্রি-বর্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে মোঃ রবিউল ইসলাম মুক্তি ৯১ ভোট পেয়ে পুনরায় সভাপতি এবং রাম প্রসাদ দাশ ৮২ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। শনিবার বিকালে তালা উপজেলার জেঠুয়া গ্রামের জাগরণী মাধ্যমিক বিদ্যালয়ে উক্ত নির্বাচন অনুষ্ঠিত হয়। এর আগে কমিটি গঠন উপলক্ষে ইউনিয়ন আ’লীগের সভাপতি রবিউল ইসলাম মুক্তির সভাপতিত্বে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তালা উপজেলা আ’লীগের সভাপতি শেখ নুরুল ইসলাম। উখিয়ায় গাঁজা ও ইয়াবা উদ্ধার উখিয়া (কক্সবাজার) সংবাদদাতা \ কক্সবাজার-টেকনাফ সড়কের মরিচ্যা যৌথ চেকপোস্টের বিজিবি সদস্যরা যানবাহন তল্লাশি চালিয়ে ও কক্সবাজার মা ও শিশু হাসপাতালের পার্শ্বে অভিযান চালিয়ে সাড়ে ৩ কেজি গাঁজা ও ৯শ ৭৫ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে। বিজিবির সুবেদার নুরুল ইসলাম জানান, গত সোমবার সকাল ১০টায় কক্সবাজারগামী স্পেশাল সার্ভিস বাসে তল্লাশি চালিয়ে ইয়াবা উদ্ধার করে এবং চট্টগ্রাম শহরে পাচারের উদ্দেশ্যে গাড়ির জন্য অপেক্ষমাণ মাদক পাচারকারীকে ধাওয়া করলে সে সাড়ে ৩ কেজি গাঁজা কক্সবাজার মা ও শিশু হাসপাতালের পার্শ্বে ফেলে পালিয়ে যায়। স্বরূপকাঠির বাজারে অগ্নিকাণ্ড স্বরূপকাঠি (পিরোজপুর) সংবাদদাতা \ স্বরূপকাঠি থানার অদূরে ডকইয়ার্ড সংলগ্ন এলাকায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি ওয়ার্কসপ, ২টি পানের আড়ত্ ও ১টি পাটখড়ির আড়ত্ মালামালসহ সম্পূর্ণ ও ১টি নারিকেল, ১টি পানের আড়ত্ আংশিক পুড়ে যায়। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১০ লক্ষাধিক টাকা বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী সূত্রে জানা গেছে। ঘটনার বিবরণে প্রকাশ, রবিবার রাত আনুমানিক ১২টার দিকে আলিমের ওয়ার্কসপে আগুন দেখে এলাকাবাসী চিত্কার দিলে থানা পুলিশ ও এলাকাবাসী ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালায়। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখায় অন্য দোকানগুলো মালামালসহ ভস্মীভূত হয়। গফরগাঁওয়ে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাট গফরগাঁও সংবাদদাতা \ ময়মনসিংহের গফরগাঁওয়ে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে একটি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাংচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি গতকাল সোমবার দুপুরে গফরগাঁও পৌরশহরের বিআরডিবি মার্কেটে ঘটেছে। জানা গেছে, গফরগাঁও পৌরশহরের ব্যবসায়ী সারোয়ার জামান রিপনের সাথে ভাষা শহীদ আব্দুল জব্বার চত্বর এলাকায় নুর আলমের সাথে জমি সংক্রান্ত বিরোধ ছিল। এ বিরোধের জের ধরে নুর আলমের লোকজন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে হাসপাতাল রোডের বিআরডিবি মার্কেটে সারোয়ার জামান রিপনের মা মটরস নামক ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাংচুর করে। কাঠালিয়া বারুনী উত্সব ও মাতুয়া মহাসম্মেলন কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি \ ঝালকাঠির কাঠালিয়ায় শ্রী শ্রী হরিগুরু চাঁদ হরি গোসাই সেবাশ্রমে হিন্দু ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী তিনদিনব্যাপী বারুনী উত্সব ও মাতুয়া মহাসম্মেলন গতকাল সোমবার সম্পন্ন হয়েছে। দেশের বিভিন্ন জেলা থেকে ঢঙ্কা ও নিশানযোগে অসংখ্য ভক্ত এসে ঠাকুরের যজ্ঞানুষ্ঠান, হরি সংগীত, মহাসংগীত, ভাবসংগীতের বৈঠক গান, যাত্রাপালা ও কবিগানসহ গুরু চাঁদের আবির্ভাব ও মতুয়া মতাদর্শের উপর ধর্মালোচনায় অংশ নেয়। মতুয়াচার্য গুরুদাস ঠাকুর শ্রী পাঠের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মতুয়াচার্য সুভাষ চন্দ্র ঠাকুর, বাণী রানী ঠাকুর, ডাঃ জগন্নাথ পাল ও বিমল চন্দ্র প্রমুখ। কিশোরগঞ্জে মহিলা পরিষদের মানববন্ধন কিশোরগঞ্জ প্রতিনিধি \ সাংবাদিক নাদিয়া শারমীনের উপর বর্বরোচিত হামলা ও নারীকে গৃহবন্দী করে রাখার অপচেষ্টার প্রতিবাদে বাংলাদেশ মহিলা পরিষদ কিশোরগঞ্জ জেলা শাখার উদ্যোগে গতকাল সোমবার শহরের ঈশা খাঁ সড়কে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এসময় বক্তব্য রাখেন বাংলাদেশ মহিলা পরিষদের সভানেত্রী সুলতানা রাজিয়া, সাধারণ সম্পাদিকা অ্যাডভোকেট মায়া ভৌমিক, কিশোরগঞ্জ সদর উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান শেখ সেলিম কবীর, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আব্দুল মান্নান, মুক্তিযোদ্ধা সাব্বির আহমদ মানিক প্রমুখ। মাদারীপুরে সিসিমপুরের প্রতিষ্ঠাবার্ষিকী মাদারীপুর প্রতিনিধি \ শিশুদের জন্য প্রিয় কার্টুন “সিসিমপুর-এর” প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে জেলা শিশু একাডেমী ২ দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করে। গতকাল সোমবার সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিশু একাডেমী জেলা পরিচালনা পর্ষদের সদস্য শাহজাহান খান। শিশুদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রাহেদ হোসেন ও জেলা তথ্য অফিসার দীপংকর বর।