সারাদিন চলে অবিরাম আড্ডা। চলছে দেশের চলমান পরিস্থিতিসহ তারুণ্যের নানান কথামালা। আর কিছু স্বপ্ন নিয়ে কিছুটা সময় পার করে যুক্তি-তর্কে। যেন একটুকরো তারুণ্যের হাট। আর এই তারুণ্যের হাটে পাওয়া না পাওয়ার গল্প। আনন্দ-বেদনার উপাখ্যানসবার বন্ধু। ভালো লাগা। আছে মন্দ লাগারও ব্যাপার। কথামালার ফাঁকে ঝালমুড়ি খাওয়া। বলছিলাম বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি এর কথা। মিরপুরের ঢাকা কমার্স কলেজ রোড এবং রূপনগর হাউজিং এর প্রধান সড়কে নিজস্ব ভবনে এই বিশ্ববিদ্যালয়টি অবস্থিত। গুণগত মানসম্পন্ন শিক্ষা, প্রশিক্ষণ এবং গবেষণার কারণে অল্প সময়ের মধ্যেই বিইউবিটি একটি লিডিং এ রয়েছেন সুপরিচিত শিক্ষাবিদ, শিক্ষানুরাসী, প্রশাসক ও অরাজনৈতিক সমাজসেবী ব্যক্তিত্ব। কোন রকম মুনাফা লাভের বসরকারি বিশ্ববিদ্যালয় হিসাবে খ্যাতি অর্জন করেছে। শিক্ষার গুণগত মান সমুন্নত রেখে সাধারণ মানুষের দোরগোড়ায় উচ্চশিক্ষাকে পৌঁছে দেয়াই এ বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্য। এতদুদ্দেশ্যকে সম্মুখে রেখে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষাক্রম এমনভাবে প্রণয়ন করা হয়েছে যেন শিক্ষার্থীরা যথাযথভাবে একাডেমিক এবং পেশাগত শিক্ষা গ্রহণ করে নিজেদেরকে গড়ে তুলতে পারে এবং শিক্ষা গ্রহণ শেষে দেশের আর্থ সামাজিক উন্নয়নে মূল্যবান অবদান রাখতে সক্ষম হয়।
শিক্ষা উপকরণ যেমন মাল্টিমিডিয়া, ওভারহেড প্রজেক্টর, ক্যাসেট প্লেয়ার ও অভ্যন্তরীণ খেলাধুলার জন্য আধুনিক কমনরুম এবং প্রশস্ত ক্যাফেটেরিয়ারও ব্যবস্থা রয়েছে। বিশ্ববিদ্যালয় কম্পিউটার ল্যাবে ছাত্র/ছাত্রীদের জন্য রয়েছে বিনা খরচে ইন্টারনেট ব্যবহারের সুবিধা। বি ইউ বি টি-তে কালচারাল ক্লাব, স্পোর্টস ক্লাব, ডিবেট ক্লাব, কম্পিউটার ক্লাব, ওয়েলফেয়ার ক্লাব, ইংলিশ ল্যাংগুয়েজ ক্লাব ইত্যাদি ক্লাব রয়েছে। এই সকল ক্লাবের মাধ্যমে ছাত্র-ছাত্রীরা তাদের মেধা বিকাশের সুযোগ পায়।
