সমাবর্তন উত্সব

আপডেট : ১৬ এপ্রিল ২০১৩, ১৯:০৩
ভাসানী প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রিয়াজ উদ্দিন রিপন উত্সবমুখর পরিবেশে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে পুরো ক্যাম্পাস সাজানো হয়েছিল বর্ণিল সাজে। গ্রাজুয়েটদের সাথে আনন্দ-উত্সবে মেতেছিল বিশ্ববিদ্যালয়ের অধ্যয়নরত অন্য শিক্ষার্থীরাও। এ যেন নবীন-প্রবীণের মিলন মেলা। বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন বলে কথা। অধ্যাপক ড. আনিসুজ্জামান বলেন, উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বাস্তবে যুগস্রষ্টা। সমাবর্তন অনুষ্ঠানে সর্বমোট ১১৯০ জন শিক্ষার্থীকে সনদ প্রদান করা হয়। যার মধ্যে ১০৬৯ জন স্নাতক সম্মান/ ইঞ্জনিয়ারিং ও ১২১ জন স্নাতকোত্তর ডিগ্রি অর্জনকারী শিক্ষার্থী রয়েছে। এছাড়া শিক্ষাজীবনে অনন্য কৃতিত্বের জন্য বিভিন্ন ক্যাটাগরিতে ‘বিশ্ববিদ্যালয় স্বর্ণপদক’ দেয়া হয় ৫১ জন গ্রাজুয়েটকে। প্রেসিডেন্সি ইউনিভার্সিটি ক্যাম্পাস প্রতিবেদক সম্প্রতি রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রেসিডেন্সি ইউনিভার্সিটির ১ম সমাবর্তন অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা প্রফেসর ড. আলাউদ্দিন আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যান্সেলরের পক্ষে শিক্ষার্থীদের স্নাতক ডিগ্রি প্রদান করেন। সমাবর্তন বক্তা প্রফেসর ড. জামিলুর রেজা চৌধুরী, বিশেষ অতিথি পিএসসির সদস্য প্রফেসর শরীফ এনামুল কবীর, বোর্ড অব ট্র্রাস্টিজের সভাপতি মোয়াজ্জেম হোসেন এবং ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মুহম্মদ মাহবুব আলী বক্তব্য রাখেন। সমাবর্তন অনুষ্ঠানে ৩টি বিভাগের ৭টি প্রোগ্রামের আওতায় ৯৯৫ জন শিক্ষার্থী স্নাতক ডিগ্রি অর্জন করেন। শিক্ষার্থীদের মধ্যে অভাবনীয় ফলাফল ও সাফল্যের জন্য তনিমা মন্ডলকে চ্যান্সেলরের স্বর্ণপদক ও ১০ জন শিক্ষার্থী ভাইস চ্যান্সেলরের স্বর্ণপদক লাভ করেন।