এইচপি’র নববর্ষ অফার

আপডেট : ১৬ এপ্রিল ২০১৩, ১৯:৩৫
প্রতি বছরের মতো এই বছরেও বাংলা নববর্ষ উদযাপনের উদ্দেশ্যে গ্রাহকদের জন্য এইচপি চালু করেছে ‘এই নববর্ষে মেতে উঠুন এইচপির সাথে’ শীর্ষক প্রমোশন। এই প্রমোশনে নির্বাচিত এইচপি প্রিন্টার এবং আসল ইঙ্কজেট ও লেজারজেট প্রিন্ট কার্ট্রিজ ক্রয়ের সাথে ক্রেতারা শুভেচ্ছা উপহার হিসেবে রয়েছে অকটেন ভাউচার, টক টাইম, নন্দন টিকেট, মগ, গ্লাস, হেলভ্যাশিয়া মিল ভাউচার, রস মিষ্টি ভাউচার অথবা পোলো শার্ট। ১ এপ্রিল থেকে শুরু হওয়া এই প্রমোশনটি আগামী ৩০ এপ্রিল অথবা স্টক থাকা পর্যন্ত চলবে। এইচপির ফেসবুক পেজ facebook . com / HPbangladesh থেকে অফার সংশ্লিষ্ট তথ্য পাওয়া যাবে। প্রিন্টারের ক্ষেত্রে প্রমোশনের জন্য নির্বাচিত পণ্যের ক্রয় রসিদ এইচপি অনুমোদিত ডিলার বা রিডেম্পশন সেন্টারে জমা দিয়ে উপহার সংগ্রহ করতে হবে। আর নির্বাচিত এইচপি প্রিন্ট কার্ট্রিজের ক্ষেত্রে বাক্সের গায়ে লাগানো উত্সব স্টিকার কেটে নিয়ে অনুমোদিত ডিলার বা রিডেম্পশন সেন্টারে জমা দিলে পাওয়া যাবে উপহার।