সৈয়দপুরে পরিবহন শ্রমিকদের মানববন্ধন

আপডেট : ১৬ এপ্রিল ২০১৩, ২০:৫৬
দেশব্যাপী জামায়াত-শিবিরের তাণ্ডব, পরিবহন ভাংচুর, অগ্নিসংযোগ ও চালককে পুড়িয়ে মারার প্রতিবাদে এবং ৮ দফা দাবি বাস্তবায়নের দাবিতে গতকাল মঙ্গলবার নীলফামারী জেলার সৈয়দপুরে এক ঘণ্টা মানববন্ধন কর্মসূচি পালন করে পরিবহন শ্রমিকরা। জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন ও এর অঙ্গ সংগঠনের ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এজন্য সংগঠন কার্যালয়ে কালো পতাকা উত্তোলন, শ্রমিকদের কালোব্যাজ ধারণ, গাড়িতে কালো পতাকা লাগানো হয়। মানববন্ধন কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন নীলফামারী জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি আখতার হোসেন বাদল, সাধারণ সম্পাদক আলতাফ হোসেন, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মানিক মিয়া, দেলোয়ার হোসেন প্রমুখ।