রাজবাড়ীর পাংশা উপজেলার শরিষা ইউপির বহলাডাঙ্গা গ্রামে গতকাল মঙ্গলবার মনিরুল ইসলাম ওরফে নান্টু বিশ্বাস (৪৫) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। পাংশা থানার অফিসার ইনচার্জ (ওসি ) মোঃ আব্দুল খালেক জানান, বিদেশে পাঠানোর কথা বলে মনিরুল নয়ন, জিন্না ও আনিছের কাছ থেকে টাকা নেয়। কিন্তু দীর্ঘদিন পার হলেও বিদেশে পাঠাতে না পারায় মনিরুলের সঙ্গে তাদের বিরোধ চলছিল। এ বিরোধের জের ধরে সকাল সাড়ে ৭টার দিকে মনিরুলকে তার বাড়ির সামনে আটক করে নয়ন, জিন্না ও আনিছ। বাকবিতন্ডার এক পর্যায়ে মনিরুলকে কিল, ঘুষি ও পিটিয়ে হত্যা করে পালিয়ে যায় তারা।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
