মঠবাড়িয়ায় সৌদি প্রবাসীকে পিটিয়ে হত্যা

আপডেট : ১৬ এপ্রিল ২০১৩, ২০:৫৭
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার পশ্চিম মিঠাখালী গ্রামের জামাল হাওলাদার (৪৫) নামের এক সৌদি প্রবাসী প্রতিপক্ষের হামলায় আহত হওয়ার ৬ দিন পর গত রবিবার সন্ধ্যায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মারা যায়। নিহত জামাল উপজেলার পশ্চিম মিঠাখালী গ্রামের মৃত আবদুল আজিজ হাওলাদারের ছেলে। জমি সংক্রান্ত বিরোধের জের ধরে জামালকে প্রতিপক্ষ প্রতিবেশী সবুজ মোল্লা ও মঞ্জুর নেতৃত্বে ৭-৮ জন ভাড়াটে সন্ত্রাসী পিটিয়ে গুরুতর আহত করে। মারাত্মক আহত জামালকে প্রথমে মঠবাড়িয়া হাসপাতাল এরপর বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থার অবনতি হলে ওই দিন রাতে জামালকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গত রবিবার সন্ধ্যায় সে মারা যান।