ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সোমবার সন্ধ্যায় কালবৈশাখী ঝড়ে উপজেলার রতনপুর ইউনিয়নের খাগাতুয়ো গ্রামটি লণ্ডভণ্ড হয়ে যায় । ঘূর্ণিঝড়ের সময় প্রচণ্ড শিলাবৃষ্টিতে গ্রামের পূর্ব পাশের ইরি স্কিমের ব্যাপক ক্ষতি সাধিত হয়। প্রলয়ংকরী এ কালবৈশাখী ঝড়ে গ্রামের প্রায় ২০টি কাঁচা-আধাকাঁচা ঘরসহ অর্ধশত গাছপালা বিধ্বস্ত হয়। আহতরা হলেন আদত আলী, আবদুস সোবান ও তার স্ত্রী, পিয়াস মিয়া, বিল্লাল মিয়া, সিরুন মিয়া ও তার স্ত্রী, নাছির মিয়া, কানু মিয়া । মঙ্গলবার সাবেক জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব কাজী মোহাম্মদ আনোয়ার হোসেন খাগাতোয়া গ্রামটি পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারকে ১০ হাজার টাকা আর্থিক সাহায্য প্রদান করেন।
