ঝিনাইদহের চাষিরা ভুট্টা নিয়ে বিপাকে পড়েছে। এ বছর ঝিনাইদহে ভুট্টার বাম্পার ফলন হয়েছে। ভুট্টার এখন ভরা মৌসুম। জানা গেছে, চাষিরা তাদের উত্পাদিত ভুট্টার ন্যায্যমূল্য পাচ্ছেন না। কয়েকজন কৃষকের কাছ থেকে জানা গেছে বাজারে এখন কাঁচা ভুট্টা ১ মণ ৩৫০ থেকে ৪০০ টাকা। শুকনা ভুট্টার দাম ৫৫০ থেকে ৬০০ টাকা। অনেক চাষি বাকিতে ভুট্টা বিক্রি করে টাকা না পেয়ে আড়ত্দারদের দ্বারে দ্বারে ঘুরছে। অনেকে আবার পাশের জেলা চুয়াডাঙ্গা ও কুষ্টিয়ায় নিয়ে গিয়ে ভুট্টা বিক্রির চেষ্টা চালাচ্ছে। এদিকে চাষিদের কাছ থেকে শ্রমের টাকা না পেয়ে কৃষি ও পণ্য পরিবহন শ্রমিকরা চাষিদের অস্থির করে তুলছে। সবমিলে ভুট্টা নিয়ে চাষিরা দিশেহারা।
