সিলেটের বিশ্বনাথে স্থানীয় সংসদ সদস্য ও সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরীর উদ্যোগে এসএসসি ও আলীম পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেয়া হয়েছে। সোমবার উপজেলা পরিষদ মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ২০১২ সালে অনুষ্ঠিত এসএসসি/দাখিল ও এইচএসসি/আলীম উত্তীর্ণ শিক্ষার্থীদের এবং শভভাগ সাফল্য অর্জনকারী প্রতিষ্ঠানগুলোকে এমপি শফিকুর রহমান চৌধুরীর পক্ষ থেকে ওই সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী।
উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি তজম্মুল আলীর সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল আখতারের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মজম্মিল আলী, সত্পুর কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শফিকুর রহমান, বিশ্বনাথ ডিগ্রী কলেজের অধ্যক্ষ সিরাজুল হক, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. পংকি খান, উত্তর বিশ্বনাথ কলেজের অধ্যক্ষ নেছার আহমদ, রাগীব-রাবেয়া ডিগ্রী কলেজের অধ্যাপক আব্দুল ওয়াহাব, প্রধান শিক্ষক আব্দুল মুকিদ, হাজী মফিজ আলী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নেহারুননেছা, দক্ষিণ বিশ্বনাথ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিজামউদ্দিন।
