নেত্রকোনায় জেলা জেপির কর্মী সভা

আপডেট : ১৬ এপ্রিল ২০১৩, ২১:০০
নেত্রকোনা জেলা জাতীয় পার্টির (জেপি) উদ্যোগে সোমবার দলীয় কার্যালয়ে জেলা সভাপতি আইয়ূব আলী ফনুর সভাপতিত্বে এক কর্মীসভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন সহ-সভাপতি আবুল হাসেম, সহ-সভাপতি সুনিল সরকার, জেলা কমিটির সম্পাদক শামসুজ্জোহা রতন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ জি বিশ্বাস, এবং যুগ্ম সম্পাদক মোঃ আলমগীর। সভায় জেলার দশ উপজেলায় দলীয় নেতা-কর্মীদের নিয়ে সভা, ইউনিয়ন পর্যায়ে কমিটি গঠন ইত্যাদি বিষয়ে আলোচনা হয় এবং কয়েকটি সিদ্ধান্ত নেয়া হয়।