ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে ই-বুক রিডার। প্রযুক্তি সংশ্লিষ্ট মানুষের অনেকইে এখন ছাপার হরফের বইয়ের চেয়ে বেশী পছন্দ করে ডিজিটাল ই-রিডারের মাধ্যমে ডিজিটাল বই পড়তে। আর তাই একদিকে বাজারে যেমন বাড়ছে ই-রিডারের সংখ্যা, তেমনি বাজার আসতে শুরু করেছে ই-রিডার এর নানান অ্যাসেসরিজ। তেমনই একটি অ্যাকসেসরিজ ই-রিডার বুক লাইট। সমপূর্ণ স্পর্শ নিয়ন্ত্রিত (টাচ কন্ট্রোলড) এই লাইটটি ই-ইংক নির্ভর ই-রিডারের জন্য অত্যন্ত উপযোগী। যে কোনো ই-রিডারের কভারের সাথে এটি লাগানো যায় এবং এর পাওয়ার সেটিং এর মেধ্যে রয়েছে লো, মিডিয়াম এবং হাই লাইট ইনটেনসিটি মোডে নিয়ন্ত্রণের সুবিধা। ট্রিপল এ ব্যাটারীতে এটি চলে একটানা ২০ ঘন্টা। এর নমনীয় আকৃতির জন্য একে যে কোনো দিকে ঘোরানো যায়। ই-রিডারের জন্য বিশেষভাবে তৈরী হলেও এই লাইটের সবচেয়ে আকর্ষণীয় ফিচার হচ্ছে, এটি যে কোনো বই বা ম্যাগাজিনের সাথেও আটকে দেয়া যায় সহজেই। ফলে যে কোনো বই পড়ার কাজেই ব্যবহূত হতে পারে এই চমত্কার ও আকর্ষণীয় ডিজাইনের ই-রিডার বুক লাইটটি। আর শক্তির অপচয় যাতে না হয়, সেজন্য এক ঘন্টার নিস্ক্রিয়তায় এটি স্বয়ংক্রিয়ভাবেই বন্ধ হয়ে যায়।
