‘রাশিয়ার বিমানে আগুন লাগার আগে বজ্রপাত আঘাত হেনেছিল’

আপডেট : ০৭ মে ২০১৯, ২১:১৫

রাশিয়ার এরোফ্লোট এয়ারলাইন্সের উড়োজাহাজটিতে আগুন ধরার ঠিক আগে সেটির উপর বজ পাত হয়েছিল বলে জানিয়েছেন বেঁচে যাওয়া যাত্রী ও ক্রুরা। স্থানীয় সংবাদমাধ্যমে বেঁচে যাওয়া যাত্রীরা নিজেদের ভয়াবহ ওই অভিজ্ঞতার বর্ণনা দেন। রুশ সংবাদমাধ্যমগুলোর বরাত দিয়ে বিবিসি এ খবর জানায়।

বেঁচে যাওয়া যাত্রীদের একজন পেত্র এগোরোভ বলেন, ‘উড়োজাহাজটি মাত্র আকাশে উড়েছে, তখনই সেটির উপর বজ পাত হয়। সেটি যেভাবে রানওয়েতে অবতরণ করেছে আতঙ্কে আমি প্রায় মারা যাচ্ছিলাম।’ আরেক যাত্রী মিখাইল সাভচেঙ্কো বলেন, জরুরি বহির্গমন পথ দিয়ে লাফিয়ে পড়ে তিনি নিজের প্রাণ বাঁচিয়েছেন। মস্কোর শেরেমেতিয়েভ বিমানবন্দর থেকে স্থানীয় সময় রবিবার সন্ধ্যা ৬টার দিকে উড্ডয়নের পরপরই পাইলট ‘যান্ত্রিক গোলযোগের’ কথা জানিয়ে বিমানবন্দরের নিয়ন্ত্রণ কক্ষে সাহায্যের আবেদন করেন এবং জরুরি অবতরণের চেষ্টা করেন। বিমানবন্দরে আছড়ে পড়ার পরপরই সুখোই সুপারজেট-১০০ উড়োজাহাজটির ইঞ্জিনে আগুন ধরে যায় এবং মুহূর্তের মধ্যে সেটি আগুনের গোলায় পরিণত হয়।