১। বাংলার ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাথে মিশে যায় কোন জাতি ? (ক) বাঙালি (খ) গৌড়
(গ) আলপাইন (ঘ) আর্য।
২। প্রাচীনকালে শূদ্রদের পেশা ছিল- (i) কৃষিকাজ (ii) ব্যবসায় বাণিজ্য (iii) মাছ শিকার করা। (ক) i (খ) ii (গ) i ও iii
(ঘ) i , ii ও iii। নিচের উদ্দীপকটি পড়ো এবং ৩ ও ৪ নং প্রশ্নের উত্তর দাও : বনি হাঁটে গিয়ে এক জাদুকরের জাদু দেখছিল। জাদুকর ক্ষুদ্র একটি বাক্স থেকে ১০গজ লম্বা একটি কাপড় বের করল এবং আংটির ভিতর দিয়ে নিয়ে গেল। বিস্মিত বনি তা দেখে অন্যদের সাথে হাত তালি দিল। ৩। উদ্দীপকে বর্ণিত কাপড়ের সাথে প্রাচীনকালের কোন কাপড়ের তুলনা করা যায়? (ক) জামদানী (খ) মসলিন
(গ) কাতান (ঘ) রেশমি। ৪। উক্ত কাপড় প্রাচীন বাংলায় বয়ে এনেছিল -
(i) খ্যাতি (ii) অর্থ (iii) দুর্যোগ। (ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i,ii ও iii। ৫। প্রাচীন বাংলার মানুষের ভাষার নাম ছিল- (ক) অস্ট্রিক (খ) বাংলা
(গ) সংস্কৃত (ঘ) উর্দু। ৬। প্রাচীন বাংলার ধর্মশাস্ত্রে বাঙালির কিসের কথা জানা যায় ? (ক) মেধার (খ) সাহসের
(গ) বীরত্বের (ঘ) উন্নত চরিত্রের।
৭ । প্রাচীনকালের মানুষ কীভাবে সংসার চালাত ?
(ক) পশু শিকার করে (খ) ভূমি চাষ করে (গ) ব্যবসা করে (ঘ) মাছ শিকার করে। ৮। কোনটি সমগ্র ভারতবর্ষ এবং ভারতবর্ষের বাহিরে খ্যাতি অর্জন করে ? (ক) সোমপুর বিহার (খ) কান্তজির মন্দির (গ) ময়নামতি (ঘ) আনন্দ বিহার। ৯। প্রাচীন বঙ্গদেশে কোনটির মান সবচেয়ে কম মান হিসেবে ধরা হত ?
(ক) পয়সা (খ) কড়ি
(গ) টাকা (ঘ) আনা । নিচের উদ্দীপকের আলোকে ১০ ও ১১ নং প্রশ্নের উত্তর দাও : চন্দন চাকরির প্রয়োজনে চট্টগ্রাম রওনা হওয়ার আগে মা তাকে কোন কোন খাদ্য এবং কোন সময়ে খাদ্যগ্রহণ নিষিদ্ধ,কখন যাত্রা করলে মঙ্গল, কোন সময় কী কর্ম করা উচিত ইত্যাদি বিষয়ে উপদেশ দিয়ে দেন।
১০। উদ্দীপকটি কোন আমলের সাথে সাদৃশ্যপূর্ণ ? (ক) আধুনিক (খ) মধ্য যুগের
(গ) প্রাচীন (ঘ) প্রাক-প্রাচীন।
১১। চন্দনের মায়ের দেয়া উপদেশের মূল উত্স- (i) ধর্মশাস্ত্র (ii) আবেগ (iii) সংস্কার। (ক) i (খ) ii
(গ) i ও iii (ঘ) i,ii ও iii । ১২। প্রাচীন বাংলার বিধবা নারীদের ক্ষেত্রে প্রযোজ্য-
(i) মুছে যেত কপালের সিঁদুর,সমস্ত্র প্রসাধন ও অলঙ্কার (ii) মৃত স্বামীর সাথে স্ত্রীকেও জীবন্ত পুড়িয়ে মারা হত (iii) নিরামিশ আহার করে সবধরনের বিলাস বর্জন ও কৃচ্ছ্রসাধন করতে হতো। (ক) i (খ) i ও iii
(গ)ii ও iii (ঘ) i, ii ও iii। ১৩। বৌদ্ধধর্ম বাংলায় বেশি প্রসার লাভ করে কার রাজত্বকালে ?
(ক) ধর্মপাল (খ) অশোক
(গ) বিজয় সেন (ঘ) শশাঙ্ক। ১৪। বৌদ্ধধর্মের প্রধান কেন্দ্র কোনটি ?
(ক) বৌদ্ধ সংসদ (খ) বৌদ্ধ সংঘ
(গ) বৌদ্ধ মন্দির (ঘ) বৌদ্ধ বিহার।
১৫। প্রাচীন বাংলার সভ্যতা কেমন ছিল ?
(ক) গ্রামকেন্দ্রিক (খ) শহরকেন্দ্রিক
(গ) নগরকেন্দ্রিক (ঘ) রাজধানীকেন্দ্রিক ।
১৬। বাংলা পতিত হয়-
(i) বৈদিক ধর্মের প্রভাবে (ii) জৈনধর্মের প্রভাবে (iii) বৌদ্ধধর্মের প্রভাবে ।
নিচের কোনটি সঠিক
(ক) i (খ) ii ও iii
(গ) i ও ii (ঘ) i,ii ও iii । ১৭। বাংলায় মধ্যযুগের সূচনা হয় কীভাবে ?
(ক) হিন্দু সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে
(খ) আর্যসমাজ প্রতিষ্ঠার মাধ্যমে (গ) বৌদ্ধসমাজ প্রতিষ্ঠার মাধ্যমে
(ঘ) মুসলিমসমাজ প্রতিষ্ঠার মাধ্যমে ।
ঃ ১ (গ), ২ (গ), ৩ (খ), ৪ (ক), ৫ (ক), ৬ (ঘ), ৭ (খ), ৮ (ক), ৯ (খ), ১০ (গ), ১১ (ক), ১২ (ঘ), ১৩ (খ), ১৪ (খ), ১৫ (ক), ১৬ (ঘ), ১৭ (ঘ)
