চাঁপাইনবাবগঞ্জে আওয়ামী লীগ কর্মীকে হত্যার চেষ্টা প্রতিবাদে ১২ বাড়ি ভাংচুর

আপডেট : ১৬ এপ্রিল ২০১৩, ২২:২৩
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নে গতকাল মঙ্গলবার সকালে চুটু নামের এক আওয়ামী লীগ কর্মীকে স্থানীয় বিএনপি কর্মী তরিকুল ইসলাম কুপিয়ে হত্যার চেষ্টা করে। এর প্রতিবাদে ক্ষুব্ধ লোকজন কয়েকটি বাড়িতে ভাংচুর ও অগ্নিসংযোগ করেছে। পুলিশ ও স্থানীয় সূত্র জানিয়েছে—মোবারকপুর ইউনিয়নের কান্তিনগর গ্রামের আওয়ামী লীগ কর্মী চুটু আমবাগানে কীটনাশক স্প্রে করার সময় একই ইউনিয়নের দানিয়ালপুর গ্রামের তরিকুল ইসলামসহ কয়েকজন বিএনপি কর্মী তাকে কুপিয়ে আহত করেন। এ ঘটনায় ক্ষুব্ধ লোকজন বিএনপি সমর্থিত ১০-১২টি বাড়িতে ভাংচুর ও অগ্নিসংযোগ করে। এ সময় আহত হন তরিকুলের স্ত্রী কহিনুর বেগম। আহতদের শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।