নবম-দশম শ্রেণির রসায়ন

আপডেট : ০৭ মে ২০১৯, ২১:১৮

অনুধাবনমূলক

 

প্রিয় নবম-দশম  শ্রেণির শিক্ষার্থীবৃন্দ, অনুশীলন বিভাগে  তোমাদের স্বাগতম। আজ  তোমাদের জন্য রসায়ন বিষয়ের পঞ্চম অধ্যায় হতে কিছু গুরুত্বপূর্ণ অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর উপস্থাপন করছি।

 

১। HCl একটি পোলার যৌগ-ব্যাখ্যা করো।

উত্তর: হাইড্রোজেন ও ক্লোরিন পরস্পরের ইলেক্ট্রন  শেয়ার করে সমযোজী বন্ধনের মাধ্যমে হাইড্রোজেন ক্লোরাইড (HCl) গঠিত হয়। সাধারণত সমযোজী যৌগ A পোলার হয়। কিন্তু হাইড্রোজেন ও ক্লোরিনের তড়িত্ ঋণাত্মকতার পার্থক্য  বেশি হওয়ায় ক্লোরিন বন্ধন  জোড় ইলেকট্রনকে নিজের দিকে টেনে নেয়। ফলে হাইড্রোজেন আংশিক ধনাত্মক ও ক্লোরিন আংশিক ঋণাত্মক চার্জে চার্জিত হয়। অর্থাত্ HCl যৌগে হাইড্রোজেন ও ক্লোরিনের তড়িত্ ঋণাত্মকতার পার্থক্যের কারণে HCl  যৌগ পোলার হয়।

২। আয়নিক যৌগের গলনাংক ও স্ফূটনাংক উচ্চ-ব্যাখ্যা করো।

উত্তর: আয়নিক  যৌগের স্ফটি কল্যাটিসে প্রতিটি আয়ন নির্দিষ্ট সংখ্যক বিপরীত চার্জযুক্ত আয়ন দ্বারা পরিবেষ্ঠিত থাকে। এ অবস্থায় বিপরীত চার্জযুক্ত আয়নসমূহ পরস্পরের সাথে স্থির বৈদ্যুতিক আকর্ষণ শক্তি দ্বারা যুক্ত থাকার কারণে প্রতিটি আয়ন দৃঢ় সংঘবদ্ধভাবে থাকে। ফলে এদেরকে পরস্পর হতে বিচ্ছিন্ন করতে প্রচুর তাপ শক্তির প্রয়োজন হয়। তাই আয়নিক যৌগের গলনাংক ও স্ফূটনাংক উচ্চ।

৩। কঠিন অবস্থায় আয়নিক যৌগ বিদ্যুত্ পরিবহন করে না কেন?

উত্তর: আমরা জানি, বিদ্যুত্ পরিবহনের জন্য ইলেকট্রন বা আয়নের স্থানান্তরের প্রয়োজন হয়। কঠিন অবস্থায় আয়নিক যৌগের বিপরীত আয়নধর্মী আধান পরস্পরের সাথে ল্যাটিস আকারে অবস্থান করে। ফলে এক্ষেত্রে  কোনো আয়নের স্থানান্তর সম্ভব নয় বলে কঠিন অবস্থায় আয়নিক যৌগবিদ্যুত্ পরিবহন করে না।

৪। ধাতু বিদ্যুত্ পরিবহন করে কেন?

উত্তর: ধাতব কেলাসের অভ্যন্তরীণ ইলেকট্রন সমূহ স্বাধীনভাবে চলাচল করে। বৈদ্যুতিক  ক্ষেত্রের প্রভাবে বা ধাতব খণ্ডকে ব্যাটারির সাথে সংযোগ দিয়ে বর্তণীপূর্ণর্ করলে ধাতব খণ্ডের মুক্ত ইলেকট্রনসমূহ সহজেই বর্তণীর ঋণাত্মক প্রান্ত থেকে ধনাত্মক প্রান্তের দিকে চলাচল করে । এজন্য ধাতু বিদ্যুত্ পরিবহন করে।