বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সভাপতি দেলোয়ার হোসেনের আরও ১৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল মঙ্গলবার মোহাম্মদপুর থানায় দায়ের করা দুইটি মামলায় ১৪ দিনের রিমান্ড শেষে তাকে আদালতে পাঠিয়ে পৃথক ৫টি মামলায় আরও ৩৫ দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ। শুনানি শেষে পৃথক ৪টি আদালত ৫ মামলায় দেলোয়ার হোসেনের ১৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
