প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা

আপডেট : ০৭ মে ২০১৯, ২১:২০

সমার্থক শব্দ

বাংলা

সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের জন্য পরীক্ষার উপযোগী সমার্থক শব্দ দেয়া হলো।

 

অখিল—নিখিল, জগত্, ব্রহ্মাণ্ড, চরাচর, পৃথিবী।

অন্ত—শেষ, সমাপ্তি, অন্ত, অন্তিম।

অঙ্গ— দেহ, তনু, গাত্র, গা, শরীর

অস্থি — হাড়, হাড্ডি, হড্ড, দেহসার।

অমর—চিরকাল, আজীবন, অনন্ত।

অনুজ —কনিষ্ঠ, অনুজাত, অনুজন্মা, বয়ঃ কনিষ্ঠ, ছোট।

অনেক — বেশি, প্রচুর, বিস্তর, ঢের, প্রভূত, অঢেল, বিপুল, অগাধ, অধিক, অত্যধিক, মেলা।

অগ্নি— অনল, শিখা, আগুন, দহন, বহ্নি, পাবক।

আলো— আলোক রশ্মি, কিরণ, দীপ, দীপ্তি, প্রভা।

আকাশ— গগন, অম্বর, নভঃ, আসমান, মণ্ডল, অভ্র, শূন্য।

আঁধার—অন্ধকার, তিমির।

আনন্দ—পুলক, খুশি, ফুর্তি।

আহ্বান— ডাকা, সম্বোধন, রব।

আদেশ—হুকুম, অনুমতি, আজ্ঞা।

আগ্রহ—ইচ্ছা, আকাঙ্ক্ষা, সাধ।

আহরণ— যোগাড়, সংস্থান, সংগ্রহ।

আল্ল­াহ্ — খোদা, রহমান, রহিম, স্রষ্টা, সর্বশক্তিমান, সর্বদ্রষ্টা।

আগুন— অগ্নি, পাবক, অনল, বহ্নি, দহন, সর্বভূক, সর্বশুচি।

ইচ্ছা—খুশি, মর্জি, যদৃশ, আকাঙ্ক্ষা।

ইশারা—সাঁট, ঠার, ছানি, আভাস, ইঙ্গিত, সংকেত।

উত্পত্তি—উদ্ভব, উদ্গম, উত্পত্তন, উদয়, সমুদয়, অভ্যুদয়, উত্থান, উত্থাপন, উত্থাপনা।

উপাধি— খেতাব, লিখাত, আখ্যা, শিরোপা।

উজ্জ্বল—আলোকিত, জলন্ত, প্রজ্জ্বলিত।

উষা—সকাল, ভোর, প্রভাত, প্রাতঃকাল, প্রত্যূষ।

ঋতু—মরসুম, মওসুম, আয়াম, পালা, কাল, সময়।

ঋণ— দেনা, ধার, কর্জ।