গত মঙ্গলবার বিকেলে কম্পিউটার সোর্সের প্রধান কার্যালয়ে কম্পিউটার সোর্স ও বুয়েট কম্পিউটার ক্লাব আয়োজিত বুয়েট-রেজর সাইবার চ্যালেঞ্জ ২০১৩ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রতিষ্ঠানের পরিচালক এইউ খান জুয়েল। এ সময় তার সাথে ছিলেন কম্পউিটার সোর্সের পণ্য ব্যবস্থাপক ফয়েজ মোর্শেদ। অনুষ্ঠানে একক পর্বে ফিফা ২০১৩’র চ্যাম্পিয়ন আফসার হোসেন চার্চিল এবং রানার-আপ সানি এবং এনএফএস বিজয়ী আল-আমিন সাদিক ও রানার-আপ অমিক রায়সহ গ্রুপ পর্বের বিজয়ীদের পুরস্কার দেওয়া হয়। গ্রুপ পর্বে কল অব ডিউটি ও ডটা গেমে চ্যাম্পিয়ন হয় আরভি এবং রানার-আপ হয় যথাক্রমে ভয়েড হোস্টাইল ও এনটিএন। আর কাউন্টার স্ট্রাইক সোর্স গেমে জয়ী হয় ক্র্যাক; এতে রানার-আপ হয় ইভো। গত ২ এপ্রিল বুয়েট অডিটরিয়াম ও ডেল ক্যাফেতে শুরু হয়ে ১৩ এপ্রিল পর্যন্ত চলে এই সাইবার গেমিং প্রতিযোগিতা।
