গ্লোবাল ব্র্যান্ড বাজারে এনেছে আসুস ব্র্যান্ডের এইচডি৭৭৭০-২জিডি৫ মডেলের ডুয়াল ফ্যান ডিজাইনের গ্রাফিক্স কার্ড। এটি পিসিআই এক্সপ্রেস ৩.০, ডাইরেক্টএক্স ১১, এএমডি ক্রসফায়ার মাল্টি-জিপিইউ সমর্থন করে। এর ভিডিও মেমোরি ২জিবি ও সর্বোচ্চ ডিসপ্লে রেজ্যুলেশন ২৫৬০ বাই ১৬০০। এতে রয়েছে এএমডি রেডিয়ন এইচডি ৭৭৭০ গ্রাফিক্স ইঞ্জিন। এর মূল্য ১৫,৫০০ টাকা। ফোন :০১৭১৩২৫৭৯৩৮, ৯১৮৩২৯১।
