আরও শক্তিশালী ও দ্রুত নেটওয়ার্ক নিয়ে তৈরি কিউবি

আপডেট : ১৭ এপ্রিল ২০১৩, ১৯:৪৫
কিউবি সম্প্রতি ঢাকাসহ দেশের অন্যান্য অংশে তাদের নেটওয়ার্ক উন্নয়ন করেছে। এর ফলে কিউবির গ্রাহকরা এখন আরও স্বাচ্ছন্দ্যে কিউবি ব্যবহার করতে পারবেন। দ্রুতগতির ফোরজি প্রযুক্তির এই নেটওয়ার্ক উন্নয়নের পাশাপাশি কিউবি একটি ক্যাম্পেইনও শুরু করেছে। পহেলা বৈশাখ থেকে শুরু হওয়া এই ক্যাম্পেইনের আওতায় কিউবি তার সকল গ্রাহকের জন্য সেবা বিনামূল্যে প্রদান করছে। যাদের বন্ধ কিউবি সংযোগ রয়েছে, তারা ২১ এপ্রিল পর্যন্ত বিনামূল্যে ব্যবহার করতে পারবেন পরীক্ষামূলক এই নতুন নেটওয়ার্কের সেবা। আবার ২১ এপ্রিলের পর যারা বন্ধ সংযোগ চালু রাখতে চান, তাদের জন্যও রয়েছে বিশেষ অফার। প্রিপেইড এবং পোস্টপেইড উভয় ব্যবহারকারীদের বন্ধ সংযোগ চালু করে এপ্রিলের পরের তিন মাস নিয়মিত বিল প্রদানে পরের তিন মাসের বিলে ছাড় কিংবা বাড়তি ব্যবহারের সুবিধা। এইস ক্লাবের সদস্যদের জন্যও রয়েছে অফার।