শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত

আপডেট : ১৭ এপ্রিল ২০১৩, ২১:৪৭
শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছে। এ ঘটনায় আরও আহত হয়েছে ৭ জন। ১৭ এপ্রিল বুধবার সকাল সাড়ে ৭টার দিকে গাজীপুর সদর উপজেলার ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ভবানীপুর বাজারের দক্ষিণ পাশে যাত্রীবাহী ময়মনসিংহগামী মাইক্রোবাসকে ঢাকাগামী এনা পরিবহনের একটি যাত্রীবাহী বাস চাপা দেয়। এতে ঘটনাস্থলে সংস্কৃতি প্রতিমন্ত্রীর আত্মীয় ও ওয়ার্ল্ড ভিশনের সাবেক কর্মকর্তা থিওপিলের স্ত্রী ক্যাথ্রিন হাপাং (৫৬) নিহত হয়। এসময় আহত হয় মাইক্রোবাসের চালকসহ মন্ত্রীর পিএস, তার স্ত্রীসহ ৭ জন। আহতরা হচ্ছে সংস্কৃতি প্রতিমন্ত্রী প্রমোদ মানকিনের পিএস টাইগার জাম্বেল (৫৫), তার স্ত্রী রেখা (৫০), প্রতাপ (৩৫), আর্গলিক (৪০), থিউফিল (৫০), হ্যারিনা হাজং (৪২), মাইক্রোচালক খালেকুজ্জামান (৪২)।