সুবীর নন্দীর কথা...

আপডেট : ০৭ মে ২০১৯, ২১:২৮

বড় সঙ্গীতশিল্পী তৈরি হচ্ছে না কারণ বড় ওস্তাদ নেই, সেজন্য। আমরা একটি ভালো গানের জন্য ওস্তাদের বাড়িতে কতবার গিয়েছি, খান আতার বাড়ির বাইরে বহুবার ঘুরঘুর করেছি। একদিন ডেকে বললো, আয়, ঘরে আয়। ‘নেশার লাটিম ঝিম ধরেছে’ গানটি তুলতে বললো। আমি কোনোমতেই ‘ঝিম’ শব্দটা আনতে পারছিলাম না। খান আতা প্র্যাকটিক্যাল করে দেখালেন, নেশার ঝিম কীভাবে আনতে হয়। একটি লাটিম এনে ঘুরালেন, ঘূর্ণির শেষের দিকে মাতালের মতো যখন ঝিম ধরে, সেই ঝিম কণ্ঠে আনতে হবে। পরেরবার ঠিকই পারলাম। ভালো শিক্ষক থাকতে হবে, আবার ভালো ছাত্রও হতে হবে। তা না হলে শিখবে কীভাবে? এখানকার শিল্পীরা না শিখেই বড় হতে চায়। শিল্পের জায়গায় কারবারিরা প্রবেশ করে গেছে, যার ফলে শিল্পী না হয়ে হচ্ছে এক একটি প্রোডাক্ট। আর বাণিজ্যের ছেলেমেয়েরা সেই প্রোডাক্ট কয়েকদিন বিক্রি করে, আবার ছুঁড়ে ফেলে দেয়। তখন তাঁরা খোঁজে নতুন প্রোডাক্ট।

দেশের সঙ্গীতাঙ্গন ও সঙ্গীতশিল্পীদের সার্বিক অবস্থা প্রসঙ্গে গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাত্কারে সুবীর নন্দী