সখীপুরে দুই ছাত্রী ধর্ষণকারী গ্রেফতার

আপডেট : ১৭ এপ্রিল ২০১৩, ২১:৪৮
টাঙ্গাইলের সখীপুরে পঞ্চম শ্রেণীর এক ছাত্রীকে অপহরণ করে একটি বাড়িতে রেখে ধর্ষণ করার অভিযোগে এক মাদ্রাসা ছাত্রসহ দু’জনকে গ্রেফতার করা হয়েছে। গত সোমবার উপজেলার হাতিবান্দা গ্রাম থেকে মাদ্রাসার দশম শ্রেণীর ছাত্র মোতালেব ও তার সহযোগী পাহাড়কাঞ্চনপুর বিএএফ শাহীন স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্র আল-আমিনকে পুলিশ গ্রেপ্তার করে। জানা যায়, গত বৃহস্পতিবার উপজেলার রতনপুর কাশিমবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ঐ ছাত্রী স্কুলে যাওয়ার পথে নিখোঁজ হয়। এ ঘটনায় মেয়ের দাদী গত শনিবার সখীপুর থানায় একটি সাধারণ ডায়রি করেন। পরে গত রবিবার অপহরণকারীরা ওই মেয়েকে উপজেলার কাইতলা বাজারে বৈশাখী মেলায় রেখে পালিয়ে যায়। মেয়েটি রাতে সখীপুর থানায় অপহরণ ও ধর্ষণের অভিযোগ করে মামলা দায়ের করেন। পুলিশ সোমবার রাতে অভিযুক্ত মোতালেব ও আল-আমিনকে গ্রেপ্তার করে। এদিকে মঙ্গলবার থানা হাজতে থাকা মাদ্রাসা ছাত্র মো. মোতালেব নিজেকে সম্পূর্ণ নির্দোষ দাবি করে বলেন, ঘটনাটি সাজানো। আমি ও আমার বাবা বেলালউদ্দিনকে ফাঁসানোর জন্য মেয়ের দাদী নাটক সাজিয়েছেন।