হরতালের প্রতিবাদ

সাতক্ষীরায় মানববন্ধন

আপডেট : ১৭ এপ্রিল ২০১৩, ২১:৪৯
সারাদেশে হরতালের নামে হত্যা,গাড়িতে অগ্নিসংযোগ ও নির্যাতনের প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন করেছে শ্রমিকরা। মঙ্গলবার জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন ও ট্রাক-ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন যৌথভাবে এই মানববন্ধনের আয়োজন করে। বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি রবিউল ইসলাম রবির সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন প্রেসক্লাব সভাপতি এড.আবুল কালাম আজাদ, শ্রমিক নেতা আবদুর রকিব, আ. কাদের, আ. আজিজ, কামরুল ইসলাম প্রমুখ। পরে শ্রমিকরা জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি দেয়। সন্ত্রাস প্রতিরোধ কমিটির মতবিনিময় এদিকে ৭৮টি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের সাথে জেলা সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির এক মতবিনিময় সভা মঙ্গলবার জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ড. মুহা. আনোয়ার হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার আসাদুজ্জামান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান নজরুল ইসলাম, সাতক্ষীরা পৌর মেয়র আলহাজ্ব আব্দুল জলিল, সাতক্ষীরা প্রেসক্লাব সভাপতি এড.আবুল কালাম আজাদ, চেয়ারম্যান আবু হেনা শাকিল, আশরাফুজ্জান, রফিকুল ইসলাম প্রমুখ।