বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৮তম জন্মজয়ন্তী উপলক্ষে আরটিভিতে প্রচার হবে বিশেষ নাটক ‘নিশীথে’।
রবীন্দ্রনাথ ঠাকুরের মূলগল্প নিশীথে অবলম্বনে নাটকটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন অঞ্জন আইচ। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জাকিয়া বারী মম, রওনক হাসান, জিয়াউল হাসান কিসলু, মাহা প্রমুখ। নাটকটি প্রচার হবে আজ রাত ৮টায়। নাটকটির গল্পে দেখা যাবে, নিশিকান্ত বাবুর প্রথম স্ত্রী কঠিন অসুখে আক্রান্ত। তাঁর চিকিত্সার জন্য কলকাতার বহু জায়গায় ঘুরে বেড়িয়েছেন নিশিকান্ত বাবু। কিন্তু ডাক্তার বলে দিয়েছে এই রোগ আর ভালো হওয়ার নয়। তাই তিনি সিদ্ধান্ত নেন যে, স্ত্রীসহ এই বাড়িতেই অবস্থান করবেন। সেসময় স্ত্রীর সেবার জন্য তাঁর বাবার বাড়ি থেকে দুঃসম্পর্কের এক বোনকে নিয়ে আসা হয়। বোনটি আসা মাত্র অসুস্থ মানুষটির সেবা করতে থাকে। অসুস্থ স্ত্রী মনে মনে কল্পনা করে যে, এই মেয়েটির সাথে তাঁর স্বামীর বিয়ে দেবে। কল্পনার চেয়েও দ্রুত ঘটে যায় ঘটনা। সে খেয়াল করে তাঁর স্বামী এই মেয়েটির প্রেমে পড়েছে। তখন সে ধীরে ধীরে মৃত্যুর জন্য প্রস্তুত হতে থাকে।
