বালিয়াডাঙ্গী উপজেলার মধুপুর গ্রামে অগ্নিকান্ডে ভস্মিভুত পরিবারের মাঝে সুদমুক্ত ঋণ বিতরণ করেছে বে-সরকারি এনজিও সংস্থা আশা।
বুধবার মধুপুর এলাকায় ঋণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সংসদ সদস্য দবিরুল ইসলাম , বালিয়াডাঙ্গী উপজেলা চেয়ারম্যান প্রবীর কুমার রায়, আশা’র কেন্দ্রীয় কর্মকর্তা আফছার উদ্দিন আহম্মেদ, জেলা ব্যবস্থাপক ওমর ফারুক ও বালিয়াডাঙ্গী অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান ।
আশা’র পক্ষ হতে ইতিমধ্যেই সদস্যদের জমাকৃত সঞ্চয় শতভাগ ফেরত প্রদান করা হয়েছে। গতকাল ক্ষতিগ্রস্থদের বাড়ীঘর নির্মাণের জন্য আশা’র পক্ষ হতে ৫২ জন সদস্যকে মাথাপিছু ৩ হাজার টাকা করে সুদমুক্ত ঋণ বিতরণ করা হয়।
