সংবাদ সংক্ষেপ

আপডেট : ১৭ এপ্রিল ২০১৩, ২১:৫১
ইসলামপুরে অর্থনৈতিক শুমারির প্রশিক্ষণ ইসলামপুর(জামালপুর) সংবাদদাতা \ ইসলামপুরে উপজেলায় অর্থনৈতিক শুমারি-২০১৩-এর গণনাকারী ও সুপার ভাইজারদের প্রশিক্ষণ সম্প্রতি ইসলামপুর উচ্চ বিদ্যালয় শ্রেণিকক্ষে অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর আয়োজনে প্রশিক্ষণ প্রদান করেন জোনাল কর্মকার্তা মোঃ হাফিজুর রহমান। এতে মোঃ সিরাজুল ইসলাম, মোঃ শাজাহান সরকার, আসাদুল্লাহ মণ্ডল দুলু, আনোয়ার হোসেন সুপার ভাইজার হিসাবে এবং মোস্তাক আহম্মেদ খান লোহানী (মন্টু), সাধনা, সুপ্রিয়া, তানিয়া, বেলাল, পাপন হাফিজ প্রমুখ। চন্দনাইশে সাপের কামড়ে কৃষকের মৃত্যু দোহাজারী (চট্টগ্রাম) সংবাদদাতা \ চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার পূর্ব দোহাজারী গ্রামে গত মঙ্গলবার রাতে মমতাজ উদ্দিন (৫০) নামের এক কৃষক সাপের কামড়ে মারা গেছেন । জানা যায়, ওইদিন রাত ৮টার দিকে উক্ত গ্রামের মৃত গুনু মিয়ার ছেলে ওই কৃষক জামিজুরী এলাকায় বোরো জমিতে পানি সেচ দিতে জমির আইল কাটার সময় একটি বিষধর সাপ তাকে কামড় দিলে তাকে চন্দনাইশ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন । নেত্রকোনায় মটর শ্রমিক ইউনিয়নের মানববন্ধন নেত্রকোনা প্রতিনিধি \ হরতালের আগে বা চলাকালীন সময়ে এবং পরে গাড়ি পুড়ানো, ভাংচুর, শ্রমিক হত্যা, শ্রমিক নির্যাতন বন্ধ এবং শ্রমিকদের নিরাপত্তার দাবিসহ চলমান সহিংসতার প্রতিবাদে গত মঙ্গলবার নেত্রকোনা মটরযান শ্রমিক-কর্মচারী ইউনিয়নের উদ্যোগে বিশাল মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। বারহাট্টা রোডস্থ শ্রমিক ইউনিয়ন অফিসসহ বিভিন্ন বাসস্ট্যান্ড হতে শ্রমিকরা মিছিল সহকারে মোক্তারপাড়া মাঠে জমা হয়ে তারা মিছিল বের করে। পরে নেত্রকোনা জেলা প্রশাসক অফিস প্রাঙ্গণে মানববন্ধন কর্মসূচিতে অংশ নেয়। মানববন্ধন শেষে শ্রমিক নেতৃবৃন্দ জেলা প্রশাসক বরাবরে এ সংক্রান্ত স্মারকলিপি প্রদান করেন। ঠাকুরগাঁওয়ে প্রেমদীপ প্রকল্পের কর্মশালা ঠাকুরগাঁও প্রতিনিধি \ ঠাকুরগাঁওয়ের সদর উপজেলার ক্ষুদ্র নৃগোষ্ঠী ও দলিল সম্প্রদায়ের সার্বিক উন্নয়নের লক্ষ্যে ইএসডিও প্রেমদীপ প্রকল্পের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ঠাকুরগাঁও জেলা প্রশাসক সভাকক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। ইএসডিও’র নিবার্হী পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলামের সভাপতিত্বে এ সময় বক্তব্য দেন জেলা প্রশাসক মূকেশ চন্দ্র বিশ্বাস, পৌর মেয়র এসএমএ মইন , অতিরিক্ত জেলা প্রশাসক এনায়েত উল্লাহ খান ইউছুফ জী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মির্জা আলী আশরাফ প্রমুখ। বাগমারায় অর্থ শুমারির উদ্বোধন বাগমারা(রাজশাহী) সংবাদদাতা\ গতকাল বুধবার সকালে বাগমারা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ২০১৩ সালের অর্থ শুমারীর উদ্বোধন করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার সাদেকুল ইসলামের কার্যালয়ের অর্থ শুমারীর সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার সাদেকুল ইসলাম, উপজেলা পরিসংখ্যান অফিসার স্বপন কুমার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আলাউদ্দিন, উপজেলা আ’লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মাহাবুবুর রহমান, ভবানীগঞ্জ পৌরসভার গণনাকারী সুপার ভাইজার মোয়াজ্জেম হোসেন,গণনাকারী জাকিরুল ইসলাম, সাজেদুর রহমান সান্টু প্রমুখ। রামগঞ্জে অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণ রামগঞ্জ (লক্ষ্মীপুর) সংবাদদাতা \ জেলার রামগঞ্জ উপজেলার চন্ডিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ বুধবার সকালে বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি রহমত আলী চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নবীর উদ্দিন, প্রভাষক মোঃ ফরিদ উদ্দিন, ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম, শিক্ষানুরাগী মোঃ আবদুল মোতালেব,প্রধান শিক্ষক তপতী, একেএম শামছুল ইসলাম, শেখ মোঃ জাহাঙ্গীর আলম প্রমুখ। দিনাজপুরের উচ্চ বিদ্যালয় কলেজে উন্নীত স্টাফ রিপোর্টার, দিনাজপুর \ গতকাল বুধবার সকালে দিনাজপুর সদর উপজেলার চাঁদগঞ্জ এএসএম দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় থেকে কলেজে উন্নীতকরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দিনাজপুর সদর-৩ আসনের সংসদ সদস্য ইকবালুর রহিম। এএসএম দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ আজগার আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দিনাজপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ মোকাররম হোসেন, কোতয়ালী আওয়ামী লীগের সভাপতি মোঃ ইমদাদ সরকার ও সাধারণ সম্পাদক বিশ্বজিত্ ঘোষ কাঞ্চন প্রমুখ। ট্রাক শ্রমিক হত্যা ও নির্যাতনের প্রতিবাদে গাজীপুরে মানববন্ধন গাজীপুর প্রতিনিধি \ সাম্প্রতিককালে দেশে ট্রাক শ্রমিকসহ পরিবহন শ্রমিক হত্যা ও নির্যাতনের প্রতিবাদে গাজীপুরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার চান্দনা চৌরাস্তায় জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়ন ও জেলা ট্রাক, পিকআপ, ট্যাঙ্ক লরি ড্রাইভার্স ইউনিয়নের যৌথ উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব সামসুদ্দিন সরকারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন ফেডারেশনের কেন্দ্রীয় নেতা হাজী আব্দুল মোতালেব, মো.শাহীন, আনোয়ার হোসেন, আব্দুল বারেক প্রমুখ। কুড়িগ্রামে মত্স্যজীবীদের বিক্ষোভ ও মানববন্ধন কুড়িগ্রাম প্রতিনিধি \ কুড়িগ্রামে প্রকৃত মত্স্যজীবীদের হাতে জলমহাল লিজ দেয়ার দাবিতে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও মানববন্ধন করেছে ভুরুঙ্গামারী এলাকার মত্স্যজীবীরা। মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে পৃথক সমাবেশে বক্তব্য রাখেন মত্স্যজীবী সুনীল চন্দ্র বিশ্বাস, হরে কৃষ্ণ, মনভোলা বিশ্বাস প্রমুখ। পরে বিক্ষোভ মিছিল করে কুড়িগ্রাম জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে মত্স্যজীবীরা। নওগাঁয় যুবদলের মানববন্ধন নওগাঁ প্রতিনিধি \ বিএনপির মহাসচিব ও কেন্দ্রীয় যুবদলের সভাপতিসহ সকল রাজবন্দির নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন করেছে সদর থানা যুবদল। মঙ্গলবার শহরের মুক্তির মোড়ে প্রধান সড়কে প্রায় ঘন্টাকালব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন থানা যুবদলের সভাপতি সরদার সাইফুল ইসলাম সাজু। জীবননগরে আটক বাংলাদেশি ভারতের কারাগারে জীবননগর সংবাদদাতা \ চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মেদিনীপুর সীমান্তের ভারতীয় অংশ হতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের হাতে আটক বাংলাদেশি গরু চোরাকারবারি জসিমউদ্দিনকে (১৬) কেষ্টগঞ্জ থানা পুলিশের কাছে সোপর্দ করা হলে মঙ্গলবার তাকে ভারতের কৃষ্ণনগর জেলে প্রেরণ করা হয়েছে বলে সীমান্তের একাধিকসূত্রে জানা গেছে। শ্রীপুরে গুলিসহ দারোগার পিস্তল চুরি শ্রীপুর (গাজীপুর) সংবাদদাতা \ গাজীপুরের শ্রীপুর থানার এসআই আপন কুমার মজুমদারের বাসা থেকে ১৬ রাউন্ড গুলিসহ সরকারি ৭.৬২ মডেলের পিস্তল (নং- ৪৬০২৭১২) চুরি হয়েছে। এ ব্যাপারে এসআই আপন শ্রীপুর থানায় একটি চুরির মামলা করেছেন। ঘটনার পরপরই গাজীপুরের এসপি আব্দুল বাতেনসহ বিভিন্ন কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। অভয়নগরে সন্ত্রাসীর লাশ উদ্ধার অভয়নগর (যশোর) সংবাদদাতা \ অভয়নগর উপজেলার লেবুগাতি গ্রামের একটি ধানক্ষেত থেকে পুলিশ গত মঙ্গলবার সকালে এলাকার চিহ্নিত সন্ত্রাসী পটল বাবুর (৩৫) লাশ উদ্ধার করেছে। নিহত সন্ত্রাসী পটল বাবু উপজেলার শুভরাড়া ইউনিয়নের শুকপাড়া গ্রামের আব্দুল মান্নান আকনের ছেলে। অভয়নগর থানার অফিসার্স ইনচার্জ কাজী আব্দুস সালেক বলেন, নিহত পটল বাবুর বিরুদ্ধে ছিনতাই, চাঁদাবাজি, ডাকাতিসহ অনেক সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। অষ্টগ্রামের হাওরে পিতা খুন, ২ পুত্র আহত কিশোরগঞ্জ প্রতিনিধি \ গরু দিয়ে জমি খাওয়ানোর ঘটনাকে কেন্দ্র করে অষ্টগ্রামের হাওরে ছোট ভাই ও তার লোকজনের হামলায় বড় ভাই নিহত হয়েছে। মঙ্গলবার কাস্তুল ইউনিয়নের কানাইকান্দি হাওরে ঘটনাটি ঘটে। নিহত মাতু মিয়া (৫০) নিকলী উপজেলার দামপাড়া হাজীবাড়ির হাজী শাহেদ আলীর পুত্র। একই ঘটনায় নিহতের দুই পুত্র শামীম (১৭) ও সোহাগ (১২) গুরুতর আহত হয়েছে। তাদেরকে বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রূপগঞ্জে ছাত্রদলের আনন্দ মিছিল রূপগঞ্জ সংবাদদাতা \ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল এলাকার মাহফুজুর রহমানকে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির মানবাধিকার বিষয়ক সম্পাদক নির্বাচিত করায় মঙ্গলবার আনন্দ মিছিল করে ইউনিয়ন ছাত্রদল। এসময় একে অন্যকে মিষ্টি খাইয়ে আনন্দ-উল্লাস করে। ইউনিয়ন ছাত্রদল নেতা সোহেল, সুমন মাস্টার ও রনির নেতৃত্বে ঢাকা বাইপাস সড়কের নীলভিটা এলাকায় আয়োজিত মিছিলে ছাত্রদলের শতাধিক নেতাকর্মী অংশ নেয়। মুন্সীগঞ্জে স্কুলছাত্রের লাশ উদ্ধার মুন্সীগঞ্জ প্রতিনিধি \ মাওয়ায় পদ্মা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হওয়ার দু’দিন পর মঙ্গলবার সকালে সৌরভ (১৬) নামে এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। মাওয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. হাফিজুর রহমান জানান, পহেলা বৈশাখের দিন ঢাকার উত্তরা ক্যাডেট স্কুল থেকে ১৮ জনের একটি দল মাওয়ায় ঘুরতে আসে। এসময় তারা পদ্মায় গোসল করতে গেলে সৌরভ নিখোঁজ হয়। সৌরভ ধামরাই পৌরসভার ইসলামপুর গ্রামের কৃষ্ণ কর্মকারের ছেলে। চৌদ্দগ্রামে প্রবাসীর স্ত্রীর টাকা ছিনতাই, আটক ৩ চৌদ্দগ্রাম (কুমিল্লা) সংবাদদাতা \ চৌদ্দগ্রামে মঙ্গলবার দুপুরে ব্যাংক থেকে টাকা উত্তোলনের পর প্রবাসীর স্ত্রীর ৮০ হাজার টাকা ও মোবাইল সেট ছিনতাইয়ের ঘটনা ঘটে। এসময় মহিলার চিত্কারে জনতা সংঘবদ্ধ ছিনতাইকারী দলের ৩ জনকে আটক শেষে পুলিশে সোপর্দ করে। ধর্মঘরে পূবালী ব্যাংকের নতুন ভবন উদ্বোধন হবিগঞ্জ প্রতিনিধি \ হবিগঞ্জের ধর্মঘর বাজারে পূবালী ব্যাংক লিঃ-এর নতুন ভবনের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়। ব্যাংকের শাখা ব্যবস্থাপক কাজী জামালউদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার অঞ্চলের প্রধান আহমদ এনায়েত মঞ্জুর। বেলকুচিতে কমিউনিটি বেইজড প্রোগ্রাম বেলকুচি (সিরাজগঞ্জ) সংবাদদাতা \ মঙ্গলবার বেলকুচি উপজেলার মুকন্দগাতী লাইট হাউজ কার্যালয়ে কমিউনিটি পুলিশিং-এর প্রকল্পের একদিনব্যাপী দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। রাজাপুর ইউনিয়ন কমিউনিটি পুলিশিং-এর সভাপতি সেলিম রেজার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শামসুল হক, বিশেষ অতিথির বক্তব্য রাখেন লাইট হাউজের ট্রেনিং অফিসার রশিদা খাতুন, লাইট হাউজের জেলা সহায়ক নাজমা খাতুন, উপজেলা সহায়ক শাহী আল রেজা। নগরকান্দায় ধানের বীজ ও সার বিতরণ নগরকান্দা (ফরিদপুর) সংবাদদাতা\ গতকাল বুধবার ফরিদপুরের নগরকান্দায় কৃষকদের মাঝে ধানের বীজ ও সার বিতরণ করেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী। উপজেলার ৩০ জন ক্ষুদ্র ও প্রান্তিক চাষির মাঝে জনপ্রতি উফশি আউশ ধানের বীজ ৫ কেজি, ইউরিয়া সার ২০ কেজি, ডিএফপি ১০ কেজি, এমওপি ১০ কেজি ও ৫ জন চাষির প্রত্যেককে নেরিকা ধানের বীজ ১০ কেজি, আগাছা দমন বাবদ ৩০০ ও কীটনাশক বাবদ ৩০০ টাকা প্রদান করা হয়। এ উপলক্ষে কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল বারী সভাপতিত্ব করেন। বাজিতপুরে জামায়াত শিবিরের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল বাজিতপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা \ গত মঙ্গলবার ১০ জন প্রখ্যাত আলেমকে হত্যার পরিকল্পনাকারী জামায়াত শিবির চক্রের বিরুদ্ধে এবং চক্রান্তকারীদের কঠোর শাস্তি প্রদানের দাবিতে বাজিতপুরে ‘আহলে সুন্নাতওয়াল জামায়াত’ এর উদ্যোগে বিকেল ৫টায় এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভ মিছিল শেষে বাজিতপুর বাজার শহীদ স্মৃতিস্তম্ভ প্রাঙ্গণে বাজিতপুর পৌরসভার প্রাক্তন মেয়র আওয়ামী লীগ ও আহলে সুন্নাতওয়াল জামায়াতের নেতা হাজী মিজবাহ উদ্দিন আহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। কুমিল্লা বিএনপির ৩১ নেতা-কর্মী জামিনে কুমিল্লা প্রতিনিধি\ কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির ৩১ জন নেতা-কর্মীকে চার সপ্তাহের আগাম জামিন দিয়েছে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ। বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি শেখ জাকির হোসাইনের সমন্বয়ে যৌথ বেঞ্চ মঙ্গলবার এ আদেশ প্রদান করেন। গত ৮ এপ্রিল নগরীর কান্দিরপাড়ে ককটেল বিস্ফোরণ ও গাড়ি ভাংচুরের অভিযোগে বিএনপি, যুবদল ও ছাত্রদলের ৩২ নেতা-কর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো ৫০ জনসহ ৮২ জনকে আসামি করে কোতয়ালী মডেল থানা পুলিশ বাদি হয়ে দ্রুত বিচার আইনে এ মামলাটি দায়ের করেন। বগুড়ায় অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার বগুড়া প্রতিনিধি \ বগুড়ায় অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাত একটার দিকে শহরের আযিযুল হক কলেজের নতুন ভবনের সামনের সড়কের যাত্রী ছাউনির কাছ থেকে পুলিশ লাশটি উদ্ধার করে। নিহতের কোমরের দুইপাশে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। কে বা কারা তাকে ছুরিকাঘাত করে হত্যার পর লাশটি সেখানে ফেলে রেখে যায়। বগুড়া সদর থানার সেকেন্ড অফিসার এসআই আনোয়ার হোসেন জানান, লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঠাকুরগাঁওয়ে বিনামূল্যে বীজ ও সার বিতরণ ঠাকুরগাঁও প্রতিনিধি \ ঠাকুরগাঁওয়ে উফশী আউশ ধান চাষে কৃষকদের উদ্বুদ্ধকরণের লক্ষে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বিনামূল্যে কৃষকদের মাঝে বীজ ও রাসায়নিক সার বিরতণ করা হয়েছে। বুধবার দুপুরে সদর উপজেলা সভাকক্ষে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ করেন জেলা প্রশাসক মূকেশ চন্দ বিশ্বাস। পরে জেলা প্রশাসক মূকেশ চন্দ বিশ্বাস সদর উপজেলা ১৫০ জন কৃষককে জনপ্রতি ৪০ কেজি রাসায়নিক সার ও ১০ কেজি বীজ এবং এছাড়া নিড়ানী ও সেচ বাবদ প্রতি কৃষককে ৬শ’ টাকা প্রদান করেন। জগন্নাথপুরে দুর্ধর্ষ ডাকাতি জগন্নাথপুর (সুনামগঞ্জ) সংবাদদাতা\ জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের কামরাখাই গ্রামের হাফিজ মাহবুব আলমের বাড়িতে মঙ্গলবার গভীর রাতে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাতির শিকার গৃহকর্তা মাহবুব আলম জানান, ১০/১২ জনের সংঘবদ্ধ একদল ডাকাত বসতঘরের জানালার গ্রীল ভেঙ্গে ঘরে ঢুকে পরিবারের সদস্যদের হাত পা বেঁধে অস্ত্রের মুখে জিম্মি করে প্রায় আধ ঘন্টাব্যাপী তান্ডব চালায়। এসময় ডাকাতদল আলমিরায় রক্ষিত নগদ ৫০ হাজার টাকা, ২০ ভরি স্বর্ণালংকার, ১টি কম্পিউটার, ৫টি মোবাইল ফোনসহ প্রায় ১৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। মহেশপুরে শিবির কর্মীসহ তিনজন গ্রেফতার মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা\ বুধবার সকালে মহেশপুর থানা পুলিশ শিবির কর্মীসহ ৩ জনকে গ্রেফতার করেছে। মহেশপুর থানার অফিসার ইনচার্জ আকরাম হোসেন জানান, পোষ্ট অফিস মোড় থেকে মিছিল করার সময় শহিদুল ইসলাম শহিদ (১৭)কে গ্রেফতার করে। সে উপজেলার সামন্তা কোলা গ্রামের জাকির হোসেনের ছেলে। এছাড়া জলিরপুর গ্রামের লিয়াকত হোসেনের ছেলে আক্তার শেখ (২০) ও মোক্তার হোসেনের ছেলে মশিয়ার রহমান (৩০) কে গ্রেফতার করে। শাবিতে সাংস্কৃতিক কর্মীদের বাস অবরোধ শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি\ সাংস্কৃতিক কর্মীদের উপর হামলাকারীদের চিহ্নিত করে দ্রুত গ্রেফতার, প্রশাসনের পক্ষ থেকে মামলা দায়ের, ৭ দিনের মধ্যে বিচার কাজ সম্পন্ন করা, প্রক্টরড. হিমাদ্রী শেখর রায়সহ প্রশাসনের গাফলতির বিচার ও সকল সাস্টিয়ানদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও পরিবহন বাস অবরোধ করে রাখে সম্মিলিত সামাজিক, স্বেচ্ছাসেবী ও সাংস্কৃতিক জোট। গতকাল বুধবার দুপুর পৌনে ১২টার দিকে ‘সাংস্কৃতিক কর্মীদের উপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে’ ব্যানারে ক্যাম্পাসের গোলচত্বর এলাকায় বিক্ষোভ মিছিল শেষে বাস অবরোধ করে রাখে সাংস্কৃতিক কর্মীরা। ফলে সোয়া ১২টায় শহরগামী বাসগুলো ক্যাম্পাস ছেড়ে যায়নি। দুপুর ১টার দিকে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এসে আজকের মধ্যে দাবি পূরণের আশ্বাস দিলে সাংস্কৃতিক কর্মীরা অবরোধ তুলে নেয়।