রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষে দেশের চ্যানেলগুলো তাদের নিয়মিত আয়োজনের সাথে বিশেষ অনুষ্ঠান ও নাটক প্রচার করবে। চ্যানেল আইতে দিনব্যাপী নানা অনুষ্ঠানের মধ্যে বিকেল ৩টা ০৫ মিনিটে প্রচার হবে বিশেষ টেলিফিল্ম ‘বন্ধু হে আমার’। রবীন্দ্রনাথের গল্প অবলম্বনে এটি পরিচালনা করেছেন রাকেশ বসু। অভিনয় করেছেন নাঈম, জাকিয়া বারী মম, সুজাত শিমুল প্রমুখ।
এছাড়াও সকাল ৭টা ৩০ মিনিটে ‘গানে গানে সকাল শুরু’ হবে রবীন্দ্রনাথের গান দিয়ে। সকাল ১১টা ০৫ মিনিট থেকে দুপুর ২টার সংবাদের আগ পর্যন্ত স্টুডিও থেকে প্রচার হবে ‘সরাসরি রবীন্দ্রনাথ’। এতে থাকবে গান, আবৃত্তি, নাচ ও আলোচনা।
