গার্মেন্টস শিল্পে বায়িং অ্যান্ড মার্চেন্ডাইজিং বিষয়ে প্রশিক্ষণ নিয়ে উচ্চ বেতনে চাকরি করার সুযোগ আমাদের দেশে অনেক আগে থেকেই রয়েছে। তবে এই সংশ্লিষ্ট ডিগ্রিধারীর সংখ্যা পর্যাপ্ত না থাকায় অনেক বিদেশিকে দেশে এনে কাজ করাতে হচ্ছে। যার ফলে পোশাক শিল্পে ক্যারিয়ার গড়তে চালু হয়েছে মার্চেন্ডাইজিংয়ের মতো বিষয় নিয়ে উচ্চতর ডিগ্রি। রয়েছে এসব বিষয়ে প্রফেশনাল প্রশিক্ষণের সুযোগ। ভালো ক্যারিয়ার গড়তে এমন একটি প্রশিক্ষণ কোর্সের বিষয় অ্যাপারেল ম্যানুফেকচার অ্যান্ড টেকনোলোজি। সেলাইয়ের কাটিং ও মেকিং ইত্যাদির মান অন্যান্য দেশের তুলনায় অনেক ভালো থাকায় সারা বিশ্বে আমাদের দেশের সুখ্যাতি রয়েছে । ফলে বেড়ে চলেছে গার্মেন্টস, বায়িং হাউজ, ফ্যাশন হাউজসহ পোশাক শিল্প সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সংখ্যা। পাশাপাশি গার্মেন্টস, বায়িং এবং মার্চেন্ডাইজিং সম্পর্কিত প্রশিক্ষিত লোকের চাহিদাও বাড়ছে ব্যাপক হারে।
ক্যারিয়ার সম্ভাবনা বিশ্বব্যাপী :শুধু দেশে নয়, বর্তমান বিশ্ববাজারে পোশাক শিল্পের বিপুল চাহিদার কারণে অন্যসব পেশার চেয়ে এ পেশায় চাকরি পাওয়াটা বেশ সহজও বটে। পোশাক শিল্প এবং বায়িং হাউজে প্রচুর পরিমাণে দক্ষ লোক নিয়োগ করা হয়। এ প্রেক্ষাপটে এ পেশার ব্যাপক দক্ষ জনবল চাহিদার কারণে আমাদের দেশেই গড়ে উঠেছে বেশ কিছু শিক্ষা ও প্রশিক্ষণ প্রতিষ্ঠান।
কেন শিখবেন, কী শিখবেন :আজকাল পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তিগুলো দেখলেই বুঝা যায়, প্রতিটি নিয়োগ বিজ্ঞপ্তিতেই অভিজ্ঞতা সম্পন্ন জনশক্তির চাহিদা যথেষ্ট। আর যেহেতু পেশাকশিল্পের এ পেশাটি সম্পূর্ণ টেকনিক্যাল ওয়ার্ক বা বাস্তবভিত্তিক কাজ; তাই এ সেক্টরে প্রশিক্ষণ ব্যতীত চাকরি পাওয়াটা কঠিন। কাজেই সংশ্লিষ্ট বিষয়ে প্রশিক্ষণ নিয়ে তৈরি হয়ে যাওয়াটাই ভালো হবে। গার্মেন্টস, বায়িং হাউজ, মার্চেন্ডাইজিং পেশাসংশ্লিষ্ট সবকিছুই শেখানো হয় এর বিভিন্ন কোর্সে। কোর্সের উল্লেখযোগ্য বিষয়ের মধ্যে রয়েছে এক্সপোর্ট, ইমপোর্ট, বায়িং পলিসি, ইন্ডেটিং, ব্যাংক, কাস্টমস, ডিইডিও, ইপিবি, বিজিএমআই, শিপিং, এলসি, ডক্যুমেন্টেশন, করেস্পন্ডেন্ট, জিএসপি, কোটা, টোটাল গার্মেন্টস প্রোডাকশন, (ওভেন, নিট, সুয়েটার), কোয়ালিটি কন্ট্রোলিং ফেব্রিকস, অ্যাকসেসরিজ, টেক্সাইল, ল্যাব টেস্ট, কস্টিং, মার্চেন্ডাইজিং প্রোডাক্যশন প্ল্যানিং, মার্কেটিং প্রভৃতি। ০১৭৩১২২০০৯৯ , ০১৯৭১০০৯৯৯৯ নম্বরে ফোন করে পোশাকশিল্প সংশ্লিষ্ট এসব কোর্সের পড়ালেখা সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারবেন।
চাকরির সুযোগ :বাংলাদেশে প্রায় ১০ হাজার গার্মেন্টস ফ্যাক্টরি রয়েছে। বৃহত্ এই শিল্পে প্রায় ৫০ লাখ লোক বিভিন্ন পদে চাকরি করছে। এ ছাড়াও রয়েছে বায়িং হাউজ, সুয়েটার ফ্যাক্টরি, টেক্সটাইল ইন্ডাস্ট্রি এবং কোয়ালিটি কন্ট্রোল প্রতিষ্ঠান ও ফ্যাশন ডিজাইন হাউস। গার্মেন্টস, বায়িং এবং মার্চেন্ডাইজিংয়ে প্রশিক্ষণপ্রাপ্তরা উপর্যুক্ত প্রতিষ্ঠানগুলোতে চাকরি পেতে পারেন। এসব প্রতিষ্ঠানে জেনারেল ম্যানেজার, মার্চেন্ডাইজিং/প্রোডাকশন ম্যনেজার, ফ্লোর ইনচার্জ, কোয়ালিটি কন্ট্রোলার, কোয়ালিটি কো-অর্ডিনেটর, কোয়ালিটি ইন্সপেক্টর, টেকনিক্যাল ডিরেক্টর, কমার্শিয়াল ম্যানেজার, অ্যাসিসটেন্ট প্রোডকশন ম্যানেজার, কোয়ালিটি কন্ট্রোল ম্যানেজার, সুপারভাইজার, প্রোডাকশন কো-অর্ডিনেটর প্রভৃতি পদে চাকরির সুযোগ রয়েছে। এসব চাকরিতে রয়েছে বেতনের পাশাপাশি ওভারটাইমের সুবিধা। আর বেতন ছাড়াও অন্যান্য সুবিধা রয়েছে। আর কাজ দেখাতে পারলে দ্রুত পদোন্নতির সুযোগ তো আছেই।
কোথায় নেবেন প্রশিক্ষণ :পোশাক শিল্পে ক্যারিয়ার গড়তে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ন্যাশনাল ইনস্টিটিউট অব ফ্যাশন টেকনোলজি (এনআইএফটি) অ্যাপারেল ম্যানুফেকচার অ্যান্ড টেকনোলজি এ উচ্চতর ডিগ্রি প্রদানের জন্য অনার্স, এমবিএসহ বিভিন্ন মেয়াদি সাটির্িফকেট ও ডিপ্লোমা কোর্স চালু করেছে। এই কোর্সগুলোতে রয়েছে দরিদ্র, মেধাবী, মুক্তিযোদ্ধা, খেলোয়াড়, প্রতিবন্ধী কোটায় স্কলারশিপ পাওয়ার সুযোগ। যোগাযোগ :১৪৬,ওয়ারলেস গেট মহাখালী, ঢাকা।
