ছেলেবেলায় কাউকে জীবনের লক্ষ্যের কথা জিজ্ঞাসা করলে বেশিরভাগই উত্তর দেয় ডাক্তার বা ইঞ্জিনিয়ার হওয়া। তবে সময়ের সাথে সাথে সেই অভ্যাস বদলে গেছে। এখন সময়ের সাথে তালমিলিয়ে তৈরি হয়েছে নতুন নতুন কর্মক্ষেত্র। আর এসব কর্মক্ষেত্রের প্রতি মানুষের আগ্রহও তৈরি হয়েছে। পেশা গড়ার ক্ষেত্রে এখন চাকরির নিশ্চয়তা আর ভবিষ্যত নিরাপত্তার কথাই বেশি বিবেচনা করা হয়। এসব বিবেচনায় এখন হোটেল ম্যানেজমেন্ট বিষয়ে আগ্রহ তৈরি হয়েছে অনেকের মধ্যেই। দেশ-বিদেশে চাকরির সুযোগ থাকায় তরুণদের মধ্যে এই বিষয়ে আগ্রহের পরিমাণ একটু বেশিই।
হোটেল ম্যানেজমেন্ট বিষয়ে আগ্রহ তৈরির সাথে সাথে এই বিষয়ে প্রশিক্ষণ প্রদানে বেশকিছু প্রতিষ্ঠানও গড়ে উঠেছে। এমনই একটি প্রতিষ্ঠান রাজধানীর মহাখালীতে অবস্থিত নিউটন হোটেল স্কুল। হোটেল ম্যানেজমেন্ট বিষয়ে এই প্রতিষ্ঠান প্রদান করছে আন্তর্জাকিত মানের প্রশিক্ষণ। এখানকার পরিবেশ ফাইভ স্টার হোটেলের মতোই। এখানে রয়েছে ফাইভ স্টার হোটেলের সব ধরনের সুযোগ-সুবিধা, লাক্সারিয়াস ল্যাব এবং ফুলটাইম দেশি-বিদেশি প্রশিক্ষক। এখানকার প্রতিটি প্রশিক্ষণ কক্ষ, প্রাকটিক্যাল ল্যাব, শিক্ষা উপকরণ আন্তর্জাতিক মানের। ফলে প্রশিক্ষণের পুরোটাই হয় হাতে-কলমে ও মানসম্পন্ন। আর তাই এ সেক্টরে চাকরির ক্ষেত্রে এখানকার শিক্ষার্থীরা থাকছেন এগিয়ে। নিউটন হোটেল স্কুলে হোটেল ম্যানেজমেন্ট বিষয়ক শর্ট সার্টিফিকেট কোর্সের মধ্যে রয়েছে ফ্রন্ট অফিস ম্যানেজমেন্ট, হাউজ কিপিং সার্ভিস, ফুড অ্যান্ড বেভারেজ অপারেশন্স, ফুড অ্যান্ড বেভারেজ প্রোডাকশন এবং ইংলিশ ফর হোটেলস। ০১৭৩৮৯৬৬৭৯৮, ০১৯৬২৫৯৫৪৬০ নম্বরে ফোন করে এখানকার পড়ালেখা, পরিবেশ ও অন্যান্য বিষয় সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারবেন।
হোটেল ম্যানেজমেন্ট বিষয়ে ক্যারিয়ার সম্পর্কে জানালেন কক্সবাজারের ফাইভ স্টার মানের হোটেল ওশান প্যারাডাইসের ফুড অ্যান্ড বেভারেজ বিভাগের ডিরেক্টর ও এক্সিকিউটিভ শেফ এটিএম আহমেদ হোসেন। এ সেক্টরে দেশ-বিদেশে ক্যারিয়ারের সুযোগ সম্পর্কে তিনি বললেন, ‘প্রাকৃতিক সৌন্দর্য এবং সম্পদ থাকার কারণে দেশি-বিদেশি পর্যটন প্রতিষ্ঠান ও বিনিয়োগকারীদের কাছে আমাদের দেশ হয়ে উঠছে খুবই আকষর্ণীয়। বর্তমানে বাংলাদেশে গড়ে উঠছে নতুন নতুন পাঁচ তারকা হোটেল, রেস্টুরেন্ট, রিসোর্ট। বিশেষ করে কক্সবাজারেই গড়ে উঠেছে বেশকিছু আধুনিক হোটেল। এ বছরেই আরও কিছু হোটেল এখানে কার্যক্রম শুরু করবে। এ ছাড়া ঢাকাতেও চালু হবে ফাইভ স্টার মানের বেশ কয়েকটি হোটেল। কাজেই এই পেশায় উন্নতির সুযোগ যেমন রয়েছে, তেমনি ভালো ক্যারিয়ার গড়ার সুযোগও অনেক।’ তিনি জানান, এই পেশায় হাতে-কলমে প্রশিক্ষিত হওয়ার বিকল্প নেই। পাশাপাশি হতে হবে সচেতন ও ধৈর্যশীল হতে হবে। কাজের বিষয়ে আগ্রহী হতে হবে। তবেই ক্যারিয়ারে দ্রুত উন্নতি করা সম্ভব।
নিউটন হোটেল স্কুলের ম্যানেজার মার্কেটিং নুরুল হাসান জানান, আন্তর্জাতিক মানের হোটেলগুলোতেও ইংরেজি জানা বাধ্যতামূলক। আর তার জন্যই এখানে রয়েছে ইংরেজির উপর বিশেষ কোর্স। তিনি জানান, এখানে রয়েছে অন দ্য জব ট্রেইনিং প্রোগ্রাম। নিউটন হোটেল স্কুল বাংলাদেশের একমাত্র সার্টিফাইড অ্যামেরিকান হোটেল অ্যান্ড লজিং এডুকেশনাল পার্টনার। এর ফলে বাংলাদেশে বসেই পাওয়া যাবে আমেরিকান হোটেল ম্যানেজমেন্ট সার্টিফিকেট।
যোগাযোগ :খাজা টাওয়ার (৯ম তলা), ৯৫ মহাখালী বা/এ, বীর উত্তম একে খন্দকার সড়ক, ঢাকা।
