টেক জায়ান্ট মাইক্রোসফট সম্প্রতি তাদের ইমেইল সেবাসহ অন্যান্য সেবার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। আর এর জন্য তারা যেকোনো অ্যাকাউন্টে প্রবেশের সময় আইডি আর পাসওয়ার্ড ছাড়াও বাড়তি নিরাপত্তা ফিচার যুক্ত করেছে। দুই স্তরের এই নিরাপত্তা ব্যবস্থায় আইডি, পাসওয়ার্ড ছাড়াও বাড়তি তথ্য চাওয়া হচ্ছে। এর মধ্যে রয়েছে ফোনে টেক্সট ম্যাসেজ আকারে পাঠানো ভেরিফিকেশন কোড। ফলে মাইক্রোসফটের বিভিন্ন ইমেইল সার্ভিস (আউটলুক, এমএসএন, হটমেইল), অনলাইন স্টোরেজে স্কাইড্রাইভ, স্কাইপি, এক্সবক্স গেমিংসহ মাইক্রোসফটের সাথে সংশ্লিষ্ট সব ধরনের অ্যাকাউন্টে নিরাপত্তা জোরদার হবে এতে। এর বাইরে পাসওয়ার্ডে অক্ষরের সংখ্যা বাড়ানোর জন্য কোনো পরিকল্পনা এখনও পর্যন্ত গ্রহণ করেনি মাইক্রোসফট। এখন পর্যন্ত তারা তাদের বিভিন্ন অ্যাকাউন্টে সর্বোচ্চ ১৬ অক্ষরের পাসওয়ার্ড সমর্থন করে থাকে।
