ভাণ্ডারিয়ায় হুইল চেয়ার বিতরণ

আপডেট : ১৮ এপ্রিল ২০১৩, ২০:৫১
জাতীয় প্রতিবন্ধী ফাউন্ডেশন পিরোজপুর জেলা শাখার উদ্যোগে গতকাল বৃহস্পতিবার সকালে ভাণ্ডারিয়া উপজেলা চত্বরে ৬ জন শারীরিক প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়। চেয়ারগুলো বিতরণ করেন পিরোজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মনোয়ার হোসেন। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার কাজী মাহবুবুর রশিদ। সভায় বক্তব্য রাখেন প্রতিবন্ধী ফাউন্ডেশনের জেলা পরিচালক প্রিয়ংবদা ভট্টাচার্য, উপজেলা সমাজসেবা অফিসার মো. মিজান সালাহউদ্দিন, গৌরীপুর ইউপি চেয়ারম্যান মো. বদিউজ্জামান টিপু, অধ্যক্ষ আবুল বাসার বাদশা প্রমুখ। এ সময় ভাণ্ডারিয়া সদর ইউপি চেয়ারম্যান মো. গোলাম সরওয়ার জোমাদ্দার, ভিটাবাড়িয়া ইউপি চেয়ারম্যান মো. মশিউর রহমান মৃধাসহ বিভিন্ন শ্রেণিপেশার লোক উপস্থিত ছিলেন।